• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বেগমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা আরোহী যুবকের মৃত্যু

Montu Rahman / ১৭৫ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

মু. অলি উল্লাহ ইয়াছিনস্টা ফ রিপোর্টার নোয়াখালী।

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় কাউসার ইসলাম (৪০) নামে এক ব্যাটারী চালিত অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

রোববার বেলা ১১টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান। এর আগে, একই দিন সকাল ৯টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের চৌমুহনী টু সোনাইমুড়ী সড়কের আপানিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাউসার একই ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মৃত আবুল খায়েরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে একটি বেপরোয়া গতির একটি মাইক্রোবাস চৌমুহনী টু সোনাইমুড়ী সড়কের আপানিয়া বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ওই সময় অটোরিকশায় উঠতে থাকা আরোহী কাউসার গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে অর্থোপেডিক বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, বেপরোয়া গতির কুমিল্লা থেকে চৌমুহনী পৌরসভা গামী একটি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দেয়। এতে রিকশার এক যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। ঘটনার পর কৌশলে চালক পালিয়ে যান। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD