• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম:
সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল সুনামগঞ্জ জেলায় নতুন ডিসি মিনহাজুর রহমান কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা

নীলফামারীর জলঢাকায় সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

Muntu Rahman / ১৬০ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

রংপুর ব্যুরো সংবাদদাতা জেসমিন আক্তার::

দুর্নীতিবাজদের ঠাঁই নাই, বৈষম্যহীন বাংলাদেশে” এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লার সীমাহীন দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা শহরের জিরো পয়েন্ট মোড়ে সচেতন নাগরিক সমাজের আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন— সানাউল্লাহ সানা, ইয়াস রুক্সি, লাবলু ইসলাম, ছোট নাহিদ, আইনুল হক, ওমর ফারুক, লাদেন হোসেন, ছোট বাবু, আলমগীর ইসলাম প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লা দীর্ঘদিন ধরে দলিল নিবন্ধন প্রক্রিয়াকে জিম্মি করে রেখেছেন। সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও ঘুষ ছাড়া কোনো দলিল নিবন্ধন করা হয় না। প্রতিটি দলিলের বিপরীতে ১০ হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ টাকা পর্যন্ত ঘুষ আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

আয়োজক আনোয়ার হোসেন বলেন, “এই লুৎফর রহমান মোল্লা প্রতিটি দলিল করতে ঘুষ ছাড়া নড়েন না। তিনি ঢাকায় বিপুল সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। তার সমস্ত সম্পদের হিসাব নিয়ে তদন্ত করলে সত্য উন্মোচিত হবে।”

বক্তারা আরও বলেন, লুৎফর রহমানের নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। দলিল নিবন্ধনের মতো জনসেবামূলক কাজে এমন অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মানববন্ধনকারীরা দ্রুত সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত দাবি করেন এবং তাকে আইনের আওতায় আনার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD