• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল সুনামগঞ্জ জেলায় নতুন ডিসি মিনহাজুর রহমান কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা

কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের

Muntu Rahman / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জে ২য় শ্রেণীতে পড়ুয়া নাবালিকা এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে মো.মতিন মিয়া ওরফে ফুল মিয়া (৬০) এক বৃদ্ধের বিরুদ্ধে।

বুধবার (১৫ এপ্রিল) ভুক্তভোগী শিশুটির পরিবার কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছে।

অভিযোগের ভিত্তিতে স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত গোপজিনারাই বড়খালের পাড় নয়াবাড়ী এলাকার বাসিন্দা ফুল মিয়ার পাশের বাড়ির দ্বিতীয় শ্রেণি পড়ুয়া মরিয়ম আক্তার সায়মাকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রলোভিত করার চেষ্টা করে আসছিল। অভিযুক্ত ব্যক্তি প্রায়ই শিশুটি স্কুলগামী পথে চকলেটসহ বিভিন্ন জিনিস দিয়ে ফুসলানোর চেষ্টা করে আসছিল।

গত ৯ এপ্রিল বিকালে শিশুটি বাড়ির সামনে খেলাধুলা করার সময় তাকে ডেকে নিয়ে নিজ বাড়ির একটি পরিত্যক্ত ঘরের বাথরুমে নিয়ে যায় ওই ব্যক্তি। সেখানে সে শিশুটিকে জোরপূর্বক শরীরের বস্ত্রহরণ করে ধর্ষণের চেষ্টা করে এবং অশ্লীল আচরণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তখন শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে মেরে ফেলার ভয়ভীতি প্রদর্শন করে চুপ করানোর চেষ্টা করে। একপর্যায়ে তার চিৎকার শুনে স্থানীয় এক নারী এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। বিষয়টি এলাকায় জানানো হলে স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দেওয়া হয়। তবে বর্তমানে অভিযুক্তের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হলে তারা থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টির সত্যতা যাচাই করতে অভিযুক্ত ফুল মিয়ার বাড়িতে গেলে তাকে সেখানে পাওয়া যায়নি।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল ভূঞা বলেন, এই বিষয়ে ভুক্তভোগীর পরিবার থেকে একটি ধর্ষণ চেষ্টার মামলা করা হয়েছে। আসামিকে দ্রুত গ্রেফতারের অভিযান চলমান রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD