উপজেলার বালুয়াকান্দি বিএনপির নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে তোপের মুখে লিংজন দেওয়ান জনরোষে পড়ে দৌড়ে পালালো ‘গজারিয়ার অবৈধ গ্যাস দাতা লিংকন দেওয়ান( ৪০) সে দীর্ঘদিন যাবত গজারিয়া উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে সংযোগ দিয়ে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা বলে অভিযোগ উঠেছে।
গজারিয়া উপজেলার জামালদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস জোবিঅ- মেঘনাঘাট শাখার প্রকৌশলী ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা । এদিকে এই অভিযানের পেছনে সাংবাদিকদের হাত রয়েছে দাবি করে উপস্থিত সাংবাদিকদের হুমকি দিতে থাকে অবৈধ সংযোগ কারী লিংকন দেওয়ান। জনস্বার্থ সংবাদ সংগ্রহ করার সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং হুমকি বার্তা দেন মৃত আশেক আলী দেওয়ানের ছেলে লিংকন। তিতাসগ্যাস কর্তৃপক্ষ অবৈধ সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত চলাকালীন এসে জনরোষে পড়েন ‘গজারিয়ার গ্যাস মন্ত্রী’ খ্যাত লিংকন নামে কথিত এক বিএনপি দালাল। উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে সংযোগ দিয়ে চুনাপাথর ও ঢালাই কারখানা ও আবাসিক অবৈধ সংযোগ হোটেল রেষ্টুরেন্ট বেকারি মিষ্টির কারখানার সঙ্গে সে জড়িত বলে জানা যায়। এই বিষয়ে মোবাইল ফোনে সততা জানার চেষ্টা করেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি সে রিসিভ করে নাই।
খবর নিয়ে জানা যায় গত মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী বাস স্ট্যান্ড এলাকায় বিভিন্ন রেস্টুরেন্টের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান শুরু করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ মোবাইল কোর্টের মাধ্যমে । জামালদী এলাকায় অবৈধ ভাবে গ্যাস সংযোগ নেিয়ায় তিনটি প্রতিষ্ঠানকে ১,১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং সংযোগ বিচ্ছিন্ন করে দেন। লিংকনের বড় ভাই আক্তার দেওয়ানের এসময় বিসমিল্লাহ রেস্টুরেন্ট এন্ড কাবাব ঘর নামে একটি রেষ্টুরেন্টে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে তোপের মুখে পড়েন তিতাস কর্মকর্তারা। এসময় লিংকন দেওয়ান নামে কথিক এক বিএনপি নেতা এই রেস্টুরেন্টের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করতে দিবেন না বলে জানান। ঘটনাস্থলে সাংবাদিকদের উপস্থিতি দেখে সাংবাদিকদের উপর চড়াও হয় অবৈধ গ্যাস সংযোগ দাতা লিংকন । লিংকন দেওয়ান উপস্থিত সাংবাদিকদের দেখে তাদের সঙ্গে অশালীন আচরণ করে এবং অকথ্য ভাষা ও তেড়ে আসে সাংবাদিক দের প্রতি। বিষয়টিতে উত্তেজিত হয়ে ওঠে ও জনতার জনরোষে অবস্থা বেগতি বুঝতে পেরে বাধ্য হয়ে দৌড়ে পালিয়ে যান আক্তার দেওয়ানের ছোট ভাই লিংকন দেওয়ান অবৈধভাবে সংযোগ কারী।
বিষয়টি সম্পর্কে অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ হাসিবুর রহমান বলেন, ‘ একজন ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হয়ে হৈ চৈ করছিলেন। তার নাম আমি জানি না। এসময় ধাকাধাক্কি এবং হাতাহাতির মত একটি ঘটনা ঘটে তবে আমি অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে বিষয়টি পুরোপুরি খেয়াল করিনি। যদি কোন ব্যক্তি সাংবাদিকদের হুমকি দেয় তাহলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার আমি আপনাদের বলব আপনারা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান’।
স্থানীয়রা জানান, লিংকন এলাকার একজন পরিচিত অবৈধ গ্যাস ব্যবসায়ী। বালুয়াকান্দি, ভবেরচর ও টেংগারচর ইউনিয়নের, হোসেন্দী, পুরাতন বাউশিয়া, চর বাউশিয়া, দরি বাউশিয়া ইউনিয়ন এলাকায় অবৈধ সংযোগ দিয়ে বিভিন্ন গ্রামে তার হাত দিয়ে অবৈধ গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। অবৈধ গ্যাস ব্যবসায় সুপরিচিত হওয়ার কারণে স্থানীয়রা তার নাম দিয়েছে ‘গজারিয়ার গ্যাস মন্ত্রী’! লিংকন দেওয়ান পিতা মৃত দেওয়ান আশেক আলী( মেম্বার) সাং তেতৈতলা ইউনিয়ন বালুয়াকান্দি উপজেলা গজারিয়া জেলা মুন্সিগঞ্জ। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে অবৈধ সংযোগ দিয়ে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা বানিয়েছেন আলিশান বাড়ী রয়েছে কয়েকটি বাল্বকেট মূল্য কোটি টাকা। ভবের চর এলাকায় ও নয়াকান্দী, ভিটিকান্দী,আলীপুরা, চর পাথালিয়া, পৈকার পাড় সাতকানিয়া,আনার পুরা গ্রামের ভিতর হাজার হাজার অবৈধ সংযোগ দিয়েছেন। প্রতিটি সংযোগে নিয়েছে ১ টি ডাবল চুলার জন্য ৫০-৭০ হাজার টাকা করে। লষ্করদী, ভবানীপুর জামালদী তেতৈতলা, দড়িগাঁও, রায়পাড়া বালুয়াকান্দি, ভাটের চর সব এলাকায় অবৈধ সংযোগ কারী লিংকন দেওয়ান। লিংকন দেওয়ানের সঙ্গে এলাকার মানুষের মধ্যে বেশ কয় বার সংযোগ বৈধ করার কথা বলে হাতিয়ে নিয়েছে অর্থ এনিয়ে মারামারিও হয়েছে এবং গজারিয়া থানায় অভিযোগ করেছে ভুক্তভোগীরা বলে জানা যায়। গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানিয়েছেন সাংবাদিকদের সঙ্গে অবৈধ সংযোগ কারী লিংকনের সঙ্গে উচ্চ বাক্য বিনিময় হয়েছে বলে থানায় কেউ অভিযোগ করেননি। যদি কেউ থানায় অভিযোগ করেন তাহলে তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন
Devoloped By WOOHOSTBD