• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ

কলাপাড়া প্রেসক্লাব কর্তৃক জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদককে উষ্ণ সংবর্ধনা।।

Muntu Rahman / ১৬৫ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

মিজানুর রহমান রিপন: মহিপুর ।

পটুয়াখালী জেলার কলাপাড়া প্রেসক্লাব কর্তৃক জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: আইয়ুব ভূইয়াকে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (১৬ আগষ্ট) কলাপাড়া প্রেসক্লাবের ইন্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে সকাল ১১ টার সময় এ সংবর্ধনা প্রদান করা হয়।

কলাপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো:আইয়ুব ভূঁইয়া।

সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোটার্স  ইউনিটির সাধারন সম্পাদক মো: মাইনুল হাসান সোহেল, সাবেক সাধারন সম্পাদক মো: মোতাহার হোসেন মাসুম, সাংবাদিক মীর আবদুল আলেম, মো:শাহাবুদ্দিন সিকদার।

এ সময় মফস্বল সাংবাদিকতায় ঝুঁকিপূর্ণ বিভিন্ন দিক তুলে ধরে প্রধান অতিথি বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সামসুল আলম, সাবেক সভাপতি মো:হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, বর্তমান সাধারন সম্পাদক অমল মূখার্জী, সাংবাদিক গোফরান পলাশ, সাংবাদিক চঞ্চল সাহা, সাংবাদিক রাসেল কবির মুরাদ, সাংবাদিক এস কে রঞ্জন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক জসিম পারভেজ।

এর আগে জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আইয়ুব ভূঁইয়া সহ অন্যান্য অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরন করে নেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমল মূর্খাজী।

এ সময় ঢাকা থেকে আগত সাংবাদিকদের উত্তরীয় পড়িয়ে দেন কলাপাড়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD