• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ

যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী মনিরুল ও শুভ আটক

Muntu Rahman / ৩৪১ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মালিকুজ্জামান কাকা

যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী, একাধিক মামলার আসামি মনিরুল ইসলাম ও রাব্বি ইসলাম শুভ ওরফে ‘খুড়া শুভ’ কে মাদকসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটককৃত মনিরুল ষষ্ঠিতলা বুনোপাড়ার আব্দুল খালেকের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন আইনে মোট ১৬টি মামলা রয়েছে।
রাব্বি ইসলাম শুভ রেলরোড ফুড গোডাউন মোড়ের রবিউল ইসলামের ছেলে। তার বিরুদ্ধেও ১৫টি মামলা চলমান। দীর্ঘদিন ধরেই তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটকের চেষ্টা চালাচ্ছিল। বেশ কয়েকবার অভিযান চালিয়েও তারা ব্যর্থ হন। শেষমেশ ডিবির জালে ধরা পড়েন তারা।
ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঞা জানান, আটককৃতদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে এবং তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকাবাসী। তাদের গ্রেপ্তারের জন্য ডিবির অভিযান বেশ কয়েকদিন ধরে চলছিল। মঙ্গলবার ভোরে গোপন সূত্রে জানতে পারেন তারা ফুড গোডাউন এলাকায় অবস্থান করছেন। ডিবি ইনচার্যের নেতৃত্বে এসআই বাবলা দাসের সমন্বয়ে একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় মনিরুলের কাছ থেকে দুই কেজি এবং শুভর কাছ থেকে আরও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে দুই সন্ত্রাসীকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD