• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় লিডর্স সংস্থার উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাজে লবন সহিষ্ণু ধানের বীজ বিতরন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক

পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযান গাড়ি থেকে ফেন্সিডিল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক ‎

Muntu Rahman / ২৯৫ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

মোঃ মিজানুর রহমান মিলন

জেলা প্রতিনিধি গাইবান্ধা।

‎গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা যৌথবাহিনীর পরিচালিত চেকপোস্ট অভিযানে ফেনসিডিল ও বিপুল পরিমাণ নগদ অর্থ সহ এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী ও আইন-প্রয়োগকারী সংস্থা।
‎শনিবার (২ আগস্ট) বিকাল ৩টার দিকে গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্পের একটি চৌকস টহল দল পলাশবাড়ী উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের দক্ষিণ বন্দরস্থ সরকার তেলের পাম্পের সামনে একটি যৌথবাহিনী চেকপোস্ট স্থাপন করে।
‎অভিযানের একপর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১২-২২১৬৫) তল্লাশি শুরু করে যৌথ বাহিনী। এ সময় এক সন্দেহভাজন যাত্রীর লাগেজ থেকে ১৫ বোতল ফেনসিডিল এবং নগদ অর্থ ১,০৩,৪৫২ (এক লক্ষ তিন হাজার চারশত বাহান্ন হাজার) টাকা উদ্ধার করে। আটককৃত ব্যক্তি রংপুর শহরের তাজহাট থানার আসরতপুর চকবাজার এলাকার আবুল হোসেনের ছেলে রাইফুল ইসলাম (৩৬)।
‎পরে আটককৃত রাইফুল ইসলামকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টু।
‎এ বিষয়ে গাইবান্ধা সেনা ক্যাম্পের কমান্ডার বলেন, দেশে মাদক ও অপরাধ দমনে সেনাবাহিনী নিয়মিতভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে যৌথ বাহিনী গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD