• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় লিডর্স সংস্থার উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাজে লবন সহিষ্ণু ধানের বীজ বিতরন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক

পুলিশ পরিচয়ে সিরাজগঞ্জ থেকে অপহরণ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় এনে অমানবিক নির্যাতন

Muntu Rahman / ১৯৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

পুলিশ পরিচয়ে পাবনা জেলার সিরাজগঞ্জ থেকে আলমগীর হোসেন সালমান নামে এক যুবককে আটক করে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় একটি বাড়িতে ৩ দিন আটক রেখে বর্বর অমানবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে ।

জানা যায় এমন খবর পেয়ে সোমবার (২৮ জুলাই) বিকেলে ফতুল্লা থানাধীন কুতুবআইল এলাকায় হাজি আলাউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে আটক কৃত যুবককে উদ্ধার করেছে পুলিশ।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ি থেকে দুস্কৃতিকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ।

উদ্ধার হওয়া আলমগীর হোসেন সালমানের বড় বোন নুরুন্নাহার বেগম জানান, নারায়ণগঞ্জ জেলা ফতুল্লার থানা কুতুবআইল এলাকায় হাজি আলাউদ্দিনের বাড়িতে বাসা বাড়ির কাজ করত।

১৫/২০দিন আগে কাজ ছেড়ে গ্রামের বাড়ি পাবনা জেলার সিরাজগঞ্জে চলে যায়।

২৬ জুলাই সকালে ৮/১০ জন লোক পুলিশ পরিচয় দিয়ে সালমানকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়।

তারপর দিন একটি মোবাইল নাম্বার দিয়ে আমাকে সালমানের মুক্তিপণ হিসেবে ৪ লাখ টাকা দাবী করেন এবং সালমানকে মারধরের চিৎকার শোনায়।

তখন ফতুল্লায় এসে থানায়সহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ করি।

আলমগীর হোসেন সালমান বলেন, হাজি আলাউদ্দিনের ছেলে সুমন আমাকে টাকা উঠানোর জন্য ইসলামী ব্যাংকে পাঠায়।

সেখান থেকে ৬লাখ টাকা উঠিয়ে গ্রামের বাড়ি চলে যাই। এরপর ২৬ জুলাই পুলিশ পরিচয়ে নাজমুল হাসান বাবু, রকি, আপেল, সুজন সহ ৮-১০ জন লোক আমাদের গ্রামের বাড়ি পাঠায় সুমন।

তারা সেখান থেকে ধরে এনে হাত পা বেধে ৩দিন যাবত বেধরক মারধর করছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, আলমগীর হোসেন সালমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

সুমনের পক্ষ থেকে সালমানের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

কিন্তু সুমন পুলিশের সহযোগীতা না নিয়ে সালমানকে ধরে এনে বাসায় আটক রেখে টাকা আদায়ের জন্য বর্বর নির্যাতন করতে পারে না।
এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD