• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় ৫ দোকানে দুর্ধর্ষ চুরি ও লুট, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা

Montu Rahman / ১৮৩ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নওগাঁর মান্দা উপজেলার জোতবাজারে গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাজারের অন্তত পাঁচটি দোকানে তালা ভেঙ্গে ও ঘরের টিন কেটে চোরেরা মালামাল ও নগদ অর্থ লুট করে নেয়। এ ঘটনায় প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।ঘটনার খবর পেয়ে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।।

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, চোরেরা বাজারের স্বর্ণের দোকান, মোবাইল সার্ভিসিং সেন্টার, ফার্মেসি, বিকাশ এজেন্ট পয়েন্ট এবং ডেন্টাল চেম্বারে হানা দেয়। তারা দোকানের তালা ভেঙে এবং পেছনের টিন কেটে ভেতরে ঢুকে মালামাল ও টাকা নিয়ে যায়। এমনকি কিছু দোকান থেকে সিসিটিভি ক্যামেরাও খুলে নিয়ে গেছে।

স্থানীয় দোকানদার শাহিন বলেন, সকালে দোকান খুলতে এসে দেখি চারপাশে মানুষের ভিড়। পরে বুঝতে পারি কয়েকটি দোকানে চুরি হয়েছে। চোরেরা পেছনের দিক দিয়ে টিন কেটে ছয়টি দোকানে ঢুকেছে।


এ ঘটনার পর বাজারজুড়ে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মান্দা থানার (তদন্ত) কর্মকর্তা আব্দুল গনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত কাজ চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD