• সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

বেলকুচি উপজেলার ইউএনও এর সাথে মুক্তিযোদ্ধা সন্তানদের শুভেচ্ছা ও মতবিনিময়

Muntu Rahman / ২৩৩ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

মোঃ জাহিদুল হক আজিম, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বেলকুচিতে ২২ শে জুলাই সকালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানকে মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানানো হয়েছে।

বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউএনও’র কার্যালয়ে গিয়ে এ শুভেচ্ছা জানান।

এসময়  আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক জাহিদুল হক আজিম, বীর মুক্তিযুদ্ধার সন্তান বিপ্লব সরকার ও পল্লী চিকিৎসক, বীর মুক্তিযুদ্ধার সন্তান নুর মোহাম্মদ ব্যবসায়ী, বীর মুক্তিযুদ্ধার সন্তান জিল্লুর রহমান, বীর মুক্তিযুদ্ধার সন্তান দুলাল সরকার, বীর মুক্তিযুদ্ধার সন্তান বাবলু মেম্বার, বীর মুক্তিযুদ্ধার সন্তান মহিউদ্দিন সরকার, বীর মুক্তিযুদ্ধার সন্তান আব্দুল মজিদ প্রমুখ। তারা ইউএনও’র দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান মুক্তিযোদ্ধা সন্তানদের এই সৌজন্য সাক্ষাতে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধা সাথে স্মরণ করবে, বীর মুক্তিযোদ্ধার সন্তানদের পাশে থাকাও আমাদের দায়িত্ব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD