সিরাজগঞ্জে বেলকুচিতে ২২ শে জুলাই সকালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানকে মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানানো হয়েছে।
বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউএনও’র কার্যালয়ে গিয়ে এ শুভেচ্ছা জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক জাহিদুল হক আজিম, বীর মুক্তিযুদ্ধার সন্তান বিপ্লব সরকার ও পল্লী চিকিৎসক, বীর মুক্তিযুদ্ধার সন্তান নুর মোহাম্মদ ব্যবসায়ী, বীর মুক্তিযুদ্ধার সন্তান জিল্লুর রহমান, বীর মুক্তিযুদ্ধার সন্তান দুলাল সরকার, বীর মুক্তিযুদ্ধার সন্তান বাবলু মেম্বার, বীর মুক্তিযুদ্ধার সন্তান মহিউদ্দিন সরকার, বীর মুক্তিযুদ্ধার সন্তান আব্দুল মজিদ প্রমুখ। তারা ইউএনও’র দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান মুক্তিযোদ্ধা সন্তানদের এই সৌজন্য সাক্ষাতে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধা সাথে স্মরণ করবে, বীর মুক্তিযোদ্ধার সন্তানদের পাশে থাকাও আমাদের দায়িত্ব।”
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.