• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

মান্দায় বস্তাবন্দি আজিজকে উদ্ধার করার পর বেরিয়ে এলো আসল ঘটনা,,,

Muntu Rahman / ১৬১ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

মোঃ সুমন হোসেন

মান্দা উপজেলা প্রতিনিধি।

নওগাঁর মান্দায় কশব ইউনিয়নের তালপাতিলা এলাকার একটি ফসলের মাঠে পড়ে থাকা বস্তার ভেতর থেকে মো. আজিজ সরদার (৫০) নামে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২১ জুলাই) সকালে তালপাতিলা গৌরাঙ্গ বিল এলাকায় ধানক্ষেতে কাজ করতে গিয়ে স্থানীয় কৃষকেরা তাকে উদ্ধার করেন। উদ্ধারকৃত আজিজ সরদার তালপাতিলা গ্রামের মৃত সানাউল্লাহ সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী কৃষক আব্দুর রকিব জানান, সকালে মাঠে সার দিতে গিয়ে একটি বস্তা নড়াচড়া করতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি কাছে গিয়ে দেখতে পান, বস্তার ভেতরে একজন মানুষ হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।

চিকিৎসাধীন অবস্থায় মো. আজিজ সরদার জানান, দীর্ঘদিন ধরে তার সৎভাই নাসির উদ্দিন মোল্লার সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। বিষয়টি একাধিকবার স্থানীয় সালিশে উঠলেও কোনো সমাধান হয়নি।

আজিজ বলেন, গতকাল রাতে তালপাতিলা মোড়ের মসজিদে এশার নামাজ পড়ে বের হওয়ার পর মোজাম্মেল হক মুজাম ও ইয়াদ আলী গল্প করার কথা বলে আমাকে ডেকে নেয়। কিছুদূর যাওয়ার পর হঠাৎ পেছন থেকে কেউ লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর দেখি আমি একটি বস্তার মধ্যে, হাত-পা ও মুখ বাঁধা।

পরিবারের দাবি, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা, যার পেছনে রয়েছেন সৎভাই নাসির উদ্দিন মোল্লা ও তার ঘনিষ্ঠ সহযোগীরা।

অভিযুক্ত নাসির উদ্দিন মোল্লার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, এটি জমিজমা সংক্রান্ত পুরনো বিরোধের জের। এ বিষয়ে ইতোমধ্যে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD