• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ.লীগ–বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ২০জন।

Montu Rahman / ১৯৪ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

সৈয়দ রুবেল নড়াইল :

নড়াইল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গন্ধর্ব্যখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান মোল্লা এবং বিএনপি নেতা আব্দুর রউফ মোল্লার মধ্যে গ্রাম্য আধিপত্য ও ব্যক্তিগত বিরোধ চলছিল। এই বিরোধ থেকেই সম্প্রতি উত্তেজনা বাড়তে থাকে। শনিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এরপর তা সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর গন্ধর্ব্যখালী গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন,“গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD