• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি দৌলতপুরে ২১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার

মান্দা উপজেলাকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা চান নতুন ইউএনও

Montu Rahman / ২৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

মোঃ সুমন হোসেন মান্দা উপজেলা প্রতিনিধি-

বৃহস্পতিবার (১৭ই জুলাই ) সকাল ১১টায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আখতার জাহান সাথীর সাথে  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

এ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের মান্দা উপজেলা শাখা র সভাপতি মোঃ আঃমজিদ মন্ডল সম্রাট,  সিনিয়র সহ-সভাপতি আঃ কাইয়ুম ,  সাধারণ সম্পাদক ফজলুল করিম সবুজ , যুগ্ম সম্পাদক শরীফ উদ্দিন  ,  সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান সজীব,  দপ্তর সম্পাদক মোঃ রইচ উদ্দিন আহম্মেদ, কোষাধক্ষ্য উৎপল কুমার, প্রচার সম্পাদক মোঃ সুমন হোসেন, কার্যনির্বাহী সদস্য ওয়াসিম  রাজু,আলমগীর হোসেন, আবুল কাশেম,গোলাম রাব্বানী, হাবিব আমজাদ সহ প্রমুখ।

উক্ত সভায় নবাগত ইউএনও আখতার জাহান সাথী  সাংবাদিকদের সাথে তাঁর দায়িত্ব পালনে সহযোগিতা পরস্পরের কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, আমি আশা করি সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবশনের মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন। যদি কোনো দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসে, তা আমাকে দ্রুত জানাবেন। আমি আপনাদের সহযোগিতার  জন্য সঙ্গে থাকবো ।

এ সময় তিনি সরকারি কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সবার অংশগ্রহণের আহ্বান জানান।

সাংবাদিকরা ইউএনও’র বক্তব্যকে স্বাগত জানান এবং এলাকার উন্নয়নে একযোগে কাজ করার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD