• বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৩,২০০ পিস ইয়াবাসহ নারী পুরুষ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ বিশ্বম্ভরপুরে কৃষকের তালিকা প্রণয়নে অনিয়মে কঠোর হুঁশিয়ারি দৌলতপুরে কৃষকের ঘরের প্রাচীর ভেঙে গরু চুরি দৌলতপুর ইউনিয়ন তাঁতী দলের ভারপ্রাপ্ত সভাপতি হলে সিদ্দিকুর রহমান প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও অনুদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শাল্লায় ‘ভোল পাল্টে’ জালাল মিয়ার ত্রাসের রাজত্ব: জলমহাল দখল ও চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন

সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সুনামগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Muntu Rahman / ১৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, গোপন তৎপরতা দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠি কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃংখলা পরিস্থতির অবনতির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড জেলা বিএনপির কার্যারয়ের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েছ,সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ,যুগ্ম সম্পাদক তফাজ্জল হোসেন,মমিনুল হক কালারচাঁন,আজিজুর রহমান সৌরভ। এছাড়াও জেলা ও উপজেলা যুবদলের তৃণমূলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা বলেন,বিগত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামীলীগের বিরুদ্ধে রাজপথে থেকে মামলা,হামলা মাথায় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে সারাদেশের মতো সুনামগঞ্জ জেলা ও উপজেলা বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা আন্দোলন সংগ্রাম করে জুলাইয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেছেন। এখন একটি মহল দেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারসহ দেশে মব সৃষ্টি করে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেয়ার পায়তাঁরা করছেন। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিতে বর্তমান সরকারের নিকট দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD