• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

সাদুল্লাপুরে ডাকাতি ও শ্লীলতাহানির অভিযোগ, নারীসহ আটক ২

Muntu Rahman / ১৭৫ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামে ডাকাতি ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় দুই ব্যক্তি অজ্ঞাতনামা লোকজন নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।

ভুক্তভোগী জানান, পূর্বে অভিযুক্তরা তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেছিল। দাবি পূরণ না করায় ৮ জুলাই রাত ৮টার দিকে তারা দলবদ্ধভাবে হামলা চালায়। এসময় তার স্ত্রীকে গালিগালাজ ও মারধর করা হয়। এক ব্যক্তি তার স্ত্রীর গলা থেকে এক ভরি সোনার চেইন ছিনিয়ে নেয় এবং আরেকজন শ্লীলতাহানির চেষ্টা করে। তাদের সঙ্গে থাকা অন্যরা ঘরের আলমারি ভেঙে ২ লাখ টাকা লুটে নেয়।

স্ত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুইজনকে আটক করে। পরে খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের থানায় নিয়ে যায়। আহত নারীকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সাদুল্লাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। পুলিশ বলছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD