• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় লিডর্স সংস্থার উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাজে লবন সহিষ্ণু ধানের বীজ বিতরন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক

খন্দকার আব্দুল ওহাব এর পরিবার কে জড়িয়ে ধর্মান্তরিত হওয়া এবং মহানবী (সঃ) কে কটুক্তির নামে মিথ্যা অপপ্রচার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

Muntu Rahman / ২৩৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ভেড়ামারা প্রতিনিধি –

কুষ্টিয়ার ভেড়ামারায় মুদি ব্যবসায়ী খন্দকার আব্দুল ওহাব এর পরিবার কে জড়িয়ে ধর্মান্তরিত হওয়া এবং মহানবী (সঃ) কে কটুক্তির নামে স্যোশাল মিডিয়ায় আমাদের কে সমাজের সামনে হেও প্রতিপন্ন করার জন্য কে বা কাহারা মিথ্যা তথ্য পরিবেশন করেছে, যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। এই মিথ্যা অপপ্রচার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তদন্ত সাপেক্ষে কুচক্রী ব্যক্তিদের কে আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি। এ বিষয়ে ভেড়ামারা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে যা নিম্নরূপ –

আমি খন্দকার মোঃ আব্দুল ওহাব (৬২) পিতা-মৃত খোঃ আব্দুর রাজ্জাক, সাং-কাজিপুর (ওয়ার্ড নং-০১), লক্ষীধড়দিয়াড়, ধুবইল, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া অত্র থানায় হাজির হয়ে বিবাদী-অজ্ঞাতনামা কে বা কাহাদের বিরুদ্ধে এই মর্মে লিখিতভাবে অভিযোগ দায়ের করছি যে, ইং-২৪/০৬/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৫৪৪২ ঘটিকার সময়অজ্ঞাতনামা বিবাদী কে বা কাহারা Bheramara Helpline-ভেড়ামারা হেল্পলাইন যাহার লিংক
https://www.facebook.com/groups/bheramarahelpline /permalink/197006
3213532586/?app=fbl পেইজে Akash Mahmud ফেসবুক আইডি যাহার লিংক
https://www.facebook.com/profile.php?id=61577565870322 থেকে আমার নাম
ও পরিবারের বর্ণনা সহ সামাজিকভাবে সম্মানহানী করা সহ যেকোনো প্রকার হীন উদ্দেশ্যে চরিতার্থে
ভেড়ামারা থানাধীন কাঠেরপুলস্থ আমার মুদি ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা উল্লেখ করে আমি নাকি ইসলাম ধর্ম
ও আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কুটক্তি করেছি এই মর্মে উসকানি মূলক ও বিভ্রান্তিকর
ভুয়া তথ্য শেয়ার করে। অজ্ঞাতনামা বিবাদী কে বা কাহারা উক্ত পোষ্টে আমি, আমার ছেলে, মেয়ে এবং বউ
চারজন মুসলমান থেকে খ্রিষ্ঠান ধর্ম গ্রহণ করেছি এবং খ্রিষ্ঠান ধর্মে আসার জন্য আমি নাকি অন্য
ধর্মাবলম্বীদের অর্থ ও বিভিন্ন কিছুর লোভ এবং প্রলোভন দেখিয়ে আসছি এই মর্মে পোষ্ট করে। বিবাদী
অজ্ঞাতনামা কে বা কাহারা উক্ত পোষ্টে আরো উল্লেখ করে যে, আমি পবিত্র কোরআন শরীফ, নামাজ,
আজান, রোজা মানি না যাহা সম্পূর্ণ প্রকার মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। উক্ত পোষ্টে অজ্ঞাতনামা বিবাদী
ভেড়ামারা থানাধীন কাঠেরপুলস্থ আমার ব্যবসা প্রতিষ্ঠানের ছবি দিয়ে “এখন আপনারা ভেবে দেখেন এই
নাস্তিকের কি করা যায়” এই মর্মে উল্লেখ করেন। উক্ত পোষ্টের কমেন্টে আমাকে হত্যা করা উচিত এবং
বিভিন্ন প্রকারের প্রতি উত্তর আসা শুরু করেছে যাহা আমার ও পরিবারের সদস্যদের জন্য চরম নিরাপত্তাহীন
পরিস্থিতির সৃষ্টি করেছে।

সঠিক তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD