• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​ চট্টগ্রামের লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে বাঁশখালীর এক কলেজ ছাত্রী নিহত এবং একজন আহত হয়েছে। “র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জের বন্দর হতে অবৈধ মাদকদ্রব্য সহ ৪২০ বোতল স্কাফ উদ্ধার কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ দৌলতপুর উপজেলা তাঁতী দলের জরুরী সভা নওগাঁর কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’ শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্ন ভেড়ামারার সেবায় পাশে থাকতে চান সুমন বিশ্বাস, দোয়া ও সমর্থন কামনা

হোমিওপ্যাথির এক উজ্জ্বল নক্ষত্র ডাঃ কামরুল ইসলাম মনা সম্পর্কে দেশ-বিদেশের বিশিষ্ট গুণীজনদের অভিমত

Muntu Rahman / ১০৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

ভেড়ামারা প্রতিনিধি –

ডাঃ কামরুল ইসলাম মনা হোমিওপ্যাথিক চিকিৎসা জগতে অতি সুপরিচিত নাম। তিনি দীর্ঘদিন হোমিওপ্যাথি চিকিৎসার সাথে যুক্ত আছেন। অসংখ্য জটিল ও দূরারোগ্য রোগ নিরাময় করে মানুষের আস্থাভাজন হয়েছেন। দেশ-বিদেশ খ্যাত হোমিওপ্যাথিক এই চিকিৎসক ইতিমধ্যে দেশ ও বিদেশে বিভিন্ন সম্মাননা (স্বর্ণপদক, হোমিও রত্ন, মেরিট এ্যাওয়ার্ড, আজীবন সম্মাননা, হোমিও বিকাশসহ অসংখ্য পদক, ফেলোশীপ, গুনীজন সম্বর্ধনা, শ্রেষ্ঠ চিকিৎসক) ইত্যাদি পদকে ভূষিত হয়েছেন। এছাড়াও বাংলাদেশের জীবন্ত এই কিংবদন্তী চিকিৎসক ডাঃ মনাকে ভারতের একাধিক হোমিও সংস্থা সংবর্ধনা দিয়েছেন।

তরুণ জীবন্ত কিংবদন্তী এই চিকিৎসক সম্পর্কে দেশ বিদেশের বিভিন্ন ব্যক্তিদের মন্তব্য সংক্ষিপ্ত ভাবে তুলে ধরা হলো (আংশিক) :-

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ওয়ার্ল্ড ফেডারেশন অব হোমিওপ্যাথি সংস্থা’র প্রেসিডেন্ট ডাঃ প্রকাশ মল্লিক বলেন, পৃথিবীর সর্বকনিষ্ঠ প্রিন্সিপাল সফল সংগঠক ডাঃ কামরুল ইসলাম মনা একজন প্রতিভাবান তরুণ হোমিওপ্যাথিক চিকিৎসক। তার ধীশক্তি এবং চিকিৎসকের স্বকীয়তা সত্যিই নজর কাড়ার মত। তার জ্ঞানের গভীরতা আমাকে মুগ্ধ করেছে।

তৎকালীন ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ ডাঃ মনা সম্পর্কে বলেন, আমি নিজে ডাঃ কামরুল ইসলাম মনা’র চেম্বারে গিয়েছি। তার সাংগঠনিক কৌশল যেমন অসাধারণ, ঠিক তেমনি জনপ্রিয়তা। রুগী পর্যবেক্ষণসহ তাৎক্ষণিক রুগী উপশমের কৌশল আমাকে মুগ্ধ করেছে। আমি তার সফলতা কামনা করছি।

খুলনার সাবেক সংসদ সদস্য অনির্বাণ পত্রিকার সম্পাদক প্রফেসর আলী আহমেদ ডাঃ কামরুল ইসলাম মনা সম্পর্কে বলেন, ন্যায় নিষ্ঠা, আশার ঔদার্য ও মহৎ সংকল্পের দূর্জয়তা নিয়ে কাজ করলে সফলতা অনিবার্য ডাঃ মনা তারই দৃষ্টান্ত।
বাংলাদেশ- সোনালী ব্যাংকের তৎকালীন পরিচালক জান্নাত বলেন, ডাঃ কামরুল ইসলাম মনা’র সমাজের বিভিন্ন পর্যায়ে পদচারণা রয়েছে। আমি তার কাজকর্মে মুগ্ধ। আমি উত্তরোত্তর তার সফলতা কামনা করি।

ভারতের প্রখ্যাত স্বনামধন্য চিকিৎসক ডাঃ কল্যাণ
কুমার সুর বলেন, ডাঃ মনা শুধু একজন সফল চিকিৎসকই নন, তিনি একজন সফল সংগঠক। তার বহুমুখী প্রতিভা আমাকে মুগ্ধ করেছে। ডাঃ মনা দীর্ঘদিন আমার এ্যাসিসটেন্ট হিসাবে কাজ করেছে। তার চিকিৎসা পদ্ধতি’ অতুলীয়।

ভারতের বিখ্যাত সুনামধন্য ক্যান্সার চিকিৎসক ডাঃ মৃনাল কান্তি বলেন, বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী তরুণ চিকিৎসক ডাঃ মনার নাম দ্রুত দেশ ও বিদেশে ছড়িয়ে পড়বে, এটা আমার বিশ্বাস।

হোমিওপ্যাথিক ফিজিসিয়ান এন্ড ফার্মাসিষ্ট সমিতি বাংলাদেশ এর প্রেসিডেন্ট ডাঃ জহির উদ্দীন আকন্দ বলেন, ডাঃ মনা আমার খুবই স্নেহের। তাকে দীর্ঘদিন আমি কাছ থেকে দেখে আসছি- তার রোগী পরীক্ষা পদ্ধতি, ঔষধ নির্ণয় পদ্ধতি সত্যিই প্রশংসনীয়।

যশোর হোমিওপ্যাথিক কলেজের সাবেক ( বর্তমানে আমেরিকা প্রবাসী) প্রভাষক ডাঃ কাজী সাদিকুর বলেন, ডাঃ মনা একাধারে সফল চিকিৎসক, সফল সংগঠক, অবহেলিত হোমিও ডাক্তারদের ভাগ্যেন্নয়নে তার আন্দোলন আমাকে মুগ্ধ করেছে।

হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র ঢাকা মহানগর শাখা আহবায়ক ডাঃ আফরোজা শারমীন রোজ বলেন, ডাঃ কামরুল ইসলাম মনা আমাদের প্রিয় আদর্শ শিক্ষক, প্রিয় নেতা, প্রিয় মানুষ, হোমিওপ্যাথদের আলোক বর্তিকা, ছাত্র ছাত্রীদের অনুপ্রেরণা, রাজপথের নির্ভীক যোদ্ধা, দুঃসময়ে গর্জেওঠা নেতা , তিনি সৎ নির্ভীক ও বলিষ্ঠ কণ্ঠস্বর , দুরন্তপথিক , আমাদের হোমিওপ্যাথির গর্ব, ত্যাগী বলিষ্ঠ সফল সংগঠক, অসহায় গরিব দুঃখী মানুষের বন্ধু।

ঢাকার বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক সফল সংগঠক ডাঃ ইউনুছ ডালিম বলেন, ডাঃ কামরুল ইসলাম মনা মানবতার নাম। কামরুল ইসলাম মনা দারিদ্র মানুষের পাশে থাকার নাম। কামরুল ইসলাম মনা ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণের নাম। কামরুল ইসলাম মনা দুর্বার ঐক্য গড়ে তোলার নাম। কামরুল ইসলাম মনা সীমাহীন পথ চলার নাম। কামরুল ইসলাম মনা আগামী প্রজন্মের স্বপ্নের নাম। কামরুল ইসলাম মনারা বার বার জন্মা নেয় না। এক বারি নেয়। আল্লাহতালার কাছে লাখো-কোটি শুকরিয়া জানাই। এমন একটি মানুষের ভাই হতে পারাই।

ভেড়ামারা সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল বলেন, ডাঃ কামরুল ইসলাম মনা কে খুব কাছ থেকে তাকে দেখেছি এবং তার সাথে দেশ-বিদেশে অনেক সেমিনার এ অংশ গ্রহণ করার সুযোগ হয়েছে। তার বহুমুখী মেধা চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক জ্ঞান খুব কম চিকিৎসকের মধ্যে পাওয়া যায়। তার রুগী দেখার ধরণ অসাধারণ। দেশের বিভিন্ন জেলা সহ দেশের বাহির থেকেও তার চেম্বারে হরহামেশাই বহু রুগী আসতে দেখেছি। সবকিছু বাদ দিয়ে যদি শুধু চিকিৎসা পেশা কে আঁকড়ে ধরে রাখতো তাহলে সেই হতো বাংলার সেরা চিকিৎসকদের একজন।

ডাঃ কামরুল ইসলাম মনা সর্ম্পকে সাংবাদিক ও শিক্ষক ওয়ালিউল ইসলাম বলেন, আধুনিক বিজ্ঞানসম্মত হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রের এক অনবদ্য প্রতীক। আমি আশা করি তার চিকিৎসা সেবা একদিন দেশের ও বহিবিশ্বের মানুষের কল্যান সাধন করবে।
দেশে বিদেশে অনেক মহী-য়সী চিকিৎসক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ডাঃ কামরুল ইসলাম মনা সম্পর্কে এভাবেই মন্তব্য করে চলেছেন,,, (আংশিক)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD