• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নওগাঁয় সহকারী কমিশনার (ভূমি) শোবার ঘরলক্ষ্য করে চার রাউন্ড ‘গুলি’

Montu Rahman / ৩৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

নওগাঁ :

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের শোবার ঘর লক্ষ্য করে চার রাউন্ড ‘গুলি’ ছুড়েছে দুর্বৃত্তরা।

এ সময় এসিল্যান্ড তাঁর ঘরে অবস্থান করছিলেন। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

আজ বিকেল সাড়ে ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।

নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সূত্রে জানা যায়, এসিল্যান্ড রেজাউল করিম নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরে সরকারি কোয়ার্টারের একটি ফ্ল্যাটে বসবাস করেন। গতকাল রাতে এসিল্যান্ড তাঁর বাসায় অবস্থান করছিলেন। রাত ১টার দিকে তাঁর শোবার ঘর লক্ষ্য করে কে বা কাহারা গুলির মতো বস্তু ছোড়ে। এ সময় শব্দও হয়। এসিল্যান্ডের কাছ থেকে ঘটনাটি শোনার পর রাতেও থানা পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এসিল্যান্ডের ঘরে গোলাকার চারটি ধাতব বস্তু পাওয়া গেছে। তাঁর ঘরের জানালায় গোলাকার চারটি ফুটোও দেখা গেছে। এটি কোনো আগ্নেয়াস্ত্রের গুলি কিনা তা পুলিশ তদন্ত করছে।

এ বিষয়ে মান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকিরুল ইসলাম বলেন, এসিল্যান্ডের বাসা থেকে যেসব ধাতব বস্ত পাওয়া গেছে সেগুলো আগ্নেয়াস্ত্রের গুলি কিনা তা তদন্তের জন্য পুলিশের বিশেষ ইউনিটকে দায়িত্ব দেওয়া হয়েছে। ল্যাবে পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে।
তিনি আরও বলেন, কারা, কি উদ্দেশ্যে এই কাজটি করছে তাঁদেরকে চিহ্নিত করতে তদন্ত চলছে। যারাই এটা করুক না কেন তাদেরকে ছাড় দেওয়া হবে না।

এ বিষয়ে জানতে নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আউয়াল জানান, এসিল্যান্ডের বাসা লক্ষ্য করে গুলি সদৃশ্য চারটি ধাতব বস্তু ছোড়া হয়েছে। এসব ধাতব বস্তু এসিল্যান্ডের বাসার জানালার গ্লাস ভেদ করে ভেতরে চলে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কে বা কারা এটি ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD