• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

ভেড়ামারায় হত্যার উদ্দেশ্যে ইটভাটা মালিকের উপর গুলি বর্ষণ

Muntu Rahman / ২২৭ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

শাহ্ জামাল, ভেড়ামারা ঃ

পূর্ব শুত্রুতার জের ধরে এক ইটভাটা মালিককে হত্যার উদ্দ্যেশে প্রকাশ্যে বাজারে গুলি করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। বৃহস্প্রতিবার রাত ৮ টায় ভেড়ামারা লাগুয়া ধুবইল ইউনিয়নের মিজান মোড়ে এই গুলি বর্ষনের ঘটনাটি ঘটে। কিন্তু অল্পের জন্য প্রানে বেঁচে যান ওই ইট ভাটা মালিক কাওছার হোসেন (৫০)। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সে এবিসি ব্রিকস নামের একটি ইট ভাটা মালিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনকার ন্যায় প্রয়োজনীয় কাজ শেষ করে রাত ৮টার দিকে ইট ভাটা মালিক কাওছার হোসেন মিজান মোড়ের সুজন ষ্টোরে বসে ছিলেন। এ সময় ৩টি মোটরসাইকেল যোগে ৮/১০ জন সন্ত্রাসী এসে তাকে হত্যার উদ্দেশ্যে পরপর ২ রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি বুকের বাম পাশে লেগে চলে যায়। আর অন্যটি ডান হাতের কুনই ভেদ করে এপার ওপার হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। কাওছার হোসেন জানিয়েছেন, পারিবারিক কোলহের জের ধরে সন্ত্রাসী জিসান, আরমান, ইসরাইল, টুটুলের নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী মোটরসাইকেল যোগে এসে পরপর দুই রাউন্ড গুলি করে। আল্লাহর রহমতে আমি প্রানে বেঁচে গিয়েছি। সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দ্যেশেই এই হামলা চালিয়েছে। তারা এখনও আমাকে হত্যার হুমকি দিচ্ছে। প্রান ভয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে বাড়িতেই চিকিৎসা নিতে হচ্ছে। প্রত্যক্ষদর্শী সুজন ষ্টোরের মালিক সুজন জানিয়েছেন, রাত ৮টার দিকে ইটভাটা মালিক কাওছার আমার দোকানে বসে ছিল। এসময় মোটরসাইকেল যোগে একদল সন্ত্রাসী এসেই কাওছার কে উদ্দ্যেশ করে গুলি করে বীরদর্পে পালিয়ে যায়। এ বিষয়ে মিরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD