• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় লিডর্স সংস্থার উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাজে লবন সহিষ্ণু ধানের বীজ বিতরন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক

হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় ৪ জনকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ

Muntu Rahman / ২৩৯ Time View
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

গত ৩ ডিসেম্বর দোয়ারাবাজার থানার মংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাস (২০) তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পবিত্র কোরআন শরীফের একটি পৃষ্ঠার উপর পা রাখা ছবি কমেন্ট করেন। পরবর্তীতে, উক্ত কমেন্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য একটি আইডি থেকে শেয়ার করা হলে বিষয়টি দ্রুত ভাইরাল হয়।

এই পোস্টটি কেন্দ্র করে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় দোয়ারাবাজার থানা পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। অভিযুক্ত ফেসবুক কমেন্টদাতা আকাশ দাসকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

তবে, আকাশ দাসের বিচারের দাবিতে উত্তেজিত জনতা বিক্ষোভ মিছিল শুরু করে। একপর্যায়ে মংলারগাঁও গ্রামের আকাশ দাসের বসতঘর এবং তার আত্মীয় মানিক দাসের বাড়ি-ঘর ভাঙচুর করা হয়। এছাড়া, মাধব রায়ের রেস্তোরাঁ, লোকনাথ মন্দির এবং বাজারের বেশ কিছু দোকানে ভাঙচুর ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়।

হিন্দু সসম্প্রদায়ের বাড়িঘর, দোকান ও মন্দিরে হামলার ঘটনায় দোয়ারাবাজার থানার এসআই আরাফাত ইবনে সফিউল্লাহ বাদী হয়ে আজ ১৪ ডিসেম্বর এজাহার দায়ের করলে একটি মামলা রুজু করা হয়। ঘটনার তদন্ত ও অভিযানের মাধ্যমে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন দোয়ারাবাজার থানার মংলারগাঁও (মাস্টারপাড়া) গ্রামের আলীম হোসেন (২০) একই থানার মাঝেরগাঁও গ্রামের সুলতান আহমেদ রাজু (২০),পূর্ব মাছিমপুর গ্রামের এমরান হোসেন (২৬) ও শাহজাহান হোসেন (২১)।

গ্রেফতারকৃতদের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

সুনামগঞ্জ জেলা পুলিশ সকল ধর্মীয় সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। কারো উসকানিমূলক কর্মকাণ্ডে বিভ্রান্ত না হয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। যে কোনো ধরনের সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD