• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

সুরমার ভাঙন রোধ কাজে ঠিকাদারি প্রতিষ্টানের উপড় সেচ্ছাচারিতার অভিযোগ

Montu Rahman / ২৫৫ Time View
Update : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯ নং সুরমা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নুরপুর গ্রামের সুরমানদী ভাঙ্গনের কবল থেকে রক্ষাপেতে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ৩০০ মিটার নদীভাঙ্গন প্রতিরোধে ব্লক ও জিওব্যগ ফেলে ভাঙ্গন প্রতিরোধে কাজ করছে একটি ঠিকাদারি প্রতিষ্টান।সুরমানদী ভাঙ্গনে ঘরবাড়ি, দোকানপাট-জায়গা-জমি হারিয়ে এখন আর সরে যাওয়ার জায়গাও নাই। বর্ষায় প্রবল স্রোত নদীর পাড়ের মাটি ধুয়ে পরিষ্কার করে নিয়ে যায়। গাঙ্গ ভাঙ্গে আর ভাঙ্গে…’ এভাবেই নদী ভাঙনের কথা বলছিলেন নুরপুর গ্রামের শাহজাহান মিয়। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের বাসিন্দা তিনি কিন্তু টানা নদী ভাঙনের কবলে পড়ে এখন সর্বশান্ত। সবশেষ তার বসতভিটাও নদী গর্ভে বিলীনের অপেক্ষায়। বৃহস্পতিবার বিকালে এ বিষয়ে এলাকাবাসী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়- দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নুরপুর গ্রামের অধিকাংশ মানুষ নদী ভাঙ্গনের কবলে পরেছে নুরপুর গ্রামের মইনুল ইসলাম জানান সুরমা নদীর ভাঙ্গনের কবল থেকে রক্ষাপেতে এরি মধ্যে ৩০০ মিটার নদীভাঙ্গনের রোধ প্রকল্পে ব্লক ও জিও ব্যাগ দিয়ে কাজ করছে একটি ঠিকাদারি প্রতিষ্টান কিন্ত প্রথম যে জায়গা থেকে কাজ শুরুর কথা বলেছিলে এবং গাছ, ঘরভেঙ্গে জায়গা পরিস্কার করেছিলেন একন সেই জায়গায় কাজ না করায় এলাকার মানুষের মধ্যে বিরোপ পতিক্রিয়া শুরু হয়েছে। একি বিষয়ে প্রতিবাদ জানান গ্রামের পিয়ারা মিয়া, তিনি বলেন ঠিকাদারের লোকজন আমাদের গাছপালা ঘরেরছালা সহ ভেঙ্গেদিয়ে পরিষ্কার করান ব্লকদেওয়ার জন্য কিন্ত হটাৎ একন আমাদের এ দিকে কাজ না করে গ্রামের মধ্য থেকে কাজ শুরু করায় এলাকার মানুষ প্রতিবাদ করছে হয় আমাদের ক্ষতিপুরণ দিক না হয় ব্লক ও জিওব্যাগ দিয়ে আমাদের নদীভাঙ্গন থেকে রক্ষা করুক। এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা উপ বিভাগীয় প্রকৌশলী মোঃশমশের আলী জানান ৩০০মিটার নদী ভাঙ্গনের প্রকল্পে কাজ শুরু হয়েছে এলাকার মানুষের জন্য আরো ১০০মিটার রিবাইজ করে পরবর্তিতে কাজ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD