• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় লিডর্স সংস্থার উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাজে লবন সহিষ্ণু ধানের বীজ বিতরন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক

রাজনগরে মোটরসাইকেল পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Muntu Rahman / ১৫৬ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

মোঃবিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ

মৌলভীবাজারের রাজনগরে উপজেলার মশরিয়া মাদরাসা পাশে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে একজন যুবক ।
সোমবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে কুলাউড়া-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে রাফি আহমদ (১৯) ও একই ইউনিয়নের হলদিগুল গ্রামের লেবু মিয়ার ছেলে সাকিন আহমদ (১৯)। এঘটনায় গুরুতর আহত একই উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের খলাগাঁও গ্রামের তাদের সাথে থাকা বন্ধু রাজু ধর (১৮) । রাজু ধরকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে রাজনগরের মুন্সিবাজার থেকে মৌলভীবাজারের দিকে যাচ্ছিলেন তারা ৩ বন্ধু । পথে কুলাউড়া-সিলেট আঞ্চলিক মহাসড়কের মশরিয়া মাদরাসা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা মুন্সিবাজারগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ৩ জনকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফি ও সাকিনকে মৃত ঘোষণা করেন। আহত হয়েছেন তাদের সাথে থাকা রাজু ধর। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও পিকআপটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে রাজনগর থানার পুলিশ। তবে পিকআপ চালক পালিয়ে গেছে বলে জানা যায় ।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন জেনে পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইন অনুগত ব্যবস্থা নেবেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD