• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নওগাঁয় তৃণমূল সমিতির অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Montu Rahman / ২১৯ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় তৃণমূল উন্নয়ন সংস্থা (তৃউস) এর নামে নানান অনিয়ম-দুর্নীতি ও প্রতারণার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বেশকিছু ভুক্তভোগী ।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০  আদমদীঘি ইউনিয়ন পরিষদের পাশে ও মামুন একটি হলরুমে  এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা সংস্থাটির নামে নানান অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে ধরেন।
ভুক্তভোগীরা জানান, উক্ত সমিতিতে তারা দীর্ঘদিন ধরে সদস্য হিসেবে ঋণ গ্রহণের মাধ্যমে অর্থ লেনদেন করেছেন। সংস্থাটির নিয়ম অনুযায়ী ঋণ গ্রহণের সময় জামানত স্বরুপ ঋণগৃহীতারা তাদের ব্যাংক আ্যাকাউন্ট চেক প্রদান করেন, যা তাদের ঋণ পরিশোধ হবার পরে ফেরত দেবার কথা। তবে ঋণ পরিশোধ করেও দীর্ঘদিন ধরে ঘুড়ে ঘুড়ে তারা তাদের ব্যাংক চেক ফেরত পাননী। পরবর্তীতে তাদের চেকগুলো ডিজঅনার এর মাধ্যমে ঋণ খেলাপির দ্বায়ে কাওকে মামলা ও কাওকে উকিল নোটিশ পাঠিয়েছেন তৃণমূল উন্নয়ন সংস্থা (তৃউস)। কেউবা জামিনদার হয়েও মামলা খেয়েছে।বিষয়টি নিয়ে হতাশাগ্রস্থ্য হয়ে দ্বাড়ে দ্বাড়ে ঘুড়ছেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভেগী রাজু আহমেদ বলেন, আমি তৃণমূল উন্নয়ন সংস্থা (তৃউস) থেকে ঋণ নিয়ে তা যথাযথ সময়ে পরিশোধ করে আমার জমা রাখা ব্যাংক চেক তাদের থেকে ফেরত চাই। তারা ফেরত দিবে বলে মাসের পর মাস আমাকে ঘুড়ায়। অবশেষে সেই চেক এর মাধ্যমে তারা আমার বিরুদ্ধে মামলা করেছে। সংস্থাটির এমন প্রতারণার শিকার আমরা ১৫ জন একত্রিত হয়ে নওগাঁ জেলা প্রশাসক, সেনাবাহিনী ক্যাম্প, নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ করি। এবং এর পাশাপাশি সমগ্র দেশবাসি ও সরকার এর কাছে বিষয়টি তুলে ধরতে সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করি। আমরা প্রত্যেকে তৃউস এর প্রতারণায় বিপদগ্রস্থ্য। আইনানুগ তদন্তের মাধ্যমে আমরা এর সঠিক বিচার চাই।

 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নাজমা বলেন, আমি তৃণমূল উন্নয়ন সংস্থা থেকে ১ লাখ টাকা ঋণ নিয়েছিলাম। ৩ মাস ১০ দিনে তাদের ১ লাখ ১৫ হাজার টাকা সুদ সহ শোধ করি, পরে কিস্তির লোক অডিট এর কথা বলে আমার থেকে জমার বই নিয়ে যায়, চেক ফেরত চাইলে বলে পরে দিবো। এরপর কয়েকমাস তাদের পিছু ঘুড়ে চেক পাইনী। পরে হঠাৎ তারা আমাকে  ৩ মাস পর পর মোট তিনটি উকিল নোটিশ পাঠায়। পরে শুনি আমার নামে মামলা হয়েছে। চলতি মাসের ২৫ তারিখে আমার জামিন নিতে হবে। এ বিষয়ে তৃউস এর মালিকের সাথে দেখা করলে তিনি নতুন করে শীট দেখিয়ে বলেন যে আমার নামে ঋণ নেওয়া হয়েছে। অথচ আমি সে ঋণটা কিন্তু পরিশোধ করেছি। তারা মিথ্যা মামলা আমাকে দিয়েছে। আমি এর বিচার চাই।

 

সংবাদ সম্মেলনে কান্না জরিত কণ্ঠে অন্যান্য ভুক্তখোগীরা তাদের সংক্ষিপ্ত ঘটনার বিবৃতি তুলে ধরেন।

 

এদিকে পলাশ নামে একজন ভুক্তভোগী জামিনদার হয়েই তার নামে ৪ লাখ টাকার চেকের মামলা দেওয়া হয়েছে বলে জানান।

 

সাম্প্রতিক নওগাঁয় ”দোয়েল সমিতি’, বন্ধু মিতালি ফাউন্ডেশন সহ বেশ কয়েকটি সমিতি সাধারণ সদস্যদের শত শত কৌটি টাকা আত্মসাৎ করে অফিস ফেলে পালানোর ঘটনায় ইতমধ্যে অন্যান্য সমিতির সদস্যদের মাঝে হতাশা বিরাজ এর মাঝে তৃণমূল উন্নয়ন সংস্থা (তৃউস) এর এমন কর্মকাণ্ডে হতবাগ নওগাঁর নাগরিক সমাজ।

ভুক্তভোগীদের পাশাপাশি প্রশাসনের কাছে দ্রুত এর সঠিক তদন্দের মাধ্যমে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করার জোর দাবী জানিয়েছে সচেতন মহল#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD