• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

র‍্যাবের অভিযানে রাজশাহীর বাঘায় ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার’ ০১ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

Montu Rahman / ২৫০ Time View
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি ::

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য রবিবার ১৭ নভেম্বর ২০২৪ ইং তারিখ রাত্রী-০১.০০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন আড়পাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালীন সময়ে মাদক ব্যবসায়ী মোঃ আসাদুল ইসলাম (৪২), পিতা- মৃত আকছেদ আলী, সাংআড়পাড়া, থানা- বাঘা, জেলা- রাজশাহীকে গ্রেফতার পূর্বক মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য হলো যথাক্রমে, (ক) ফেন্সিডিল- ৩০০ বোতল, (খ) মোবাইল ফোন- ০১ টি, (গ) সীম কার্ড- ০২ টি।

ঘটনার বিবরণে প্রকাশ : র‍্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন আড়পাড়া গ্রামস্থ ০১ জন মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র‍্যাবের গোয়েন্দা দল উক্ত মাদক ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখ গভীর রাতে একটি চৌকস আভিযানিক দল ওই মাদক ব্যবসায়ীর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ০১ জনকে হাতে-নাতে আটক করে।

পরবর্তীতে উক্ত আসামীর বসতবাড়ী তল্লাশী করে বসতবাড়ীর ভিতরে থাকা পানির ট্যাংকির নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩০০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত ফেনসিডিল’সহ বিভিন্ন মাদকদ্রব্য সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে রাজশাহী জেলা’সহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় দেশের প্রচলিত আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫, কতৃক রাজশাহীর বাঘা হতে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক ০১ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারের বিষয়টি আজ রবিবার (১৭ নভেম্বর ২০২৪ ইং) সিপিএসসি র‍্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA- 17/11/2024 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD