• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সুনামগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটি’র সভায় চাঁদাবাজীর প্রতিবাদ করায় সম্পাদক সেলিমের উপর হামলা

Montu Rahman / ২৩৮ Time View
Update : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার::

জেলায় আইনশৃঙ্খলা কমিটি’র সভায় চাঁদাবাজীর প্রতিবাদ করায় কয়লা ও চুনাপাথর ব্যাবসায়ীর অফিসে ডেকে নিয়ে হামলা করেছেন দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদারকে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় সুনামগঞ্জ শহরের পানামা গলির ব্যাবসায়ীর অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় দুজনকে আসামী করে অভিযোগ দাখিল করা হয়েছে। তারা হলেন অচিন্তপুর গ্রামের মুত মনতাজ আলীর ছেলে সামছুল হক ও তাহিরপুর উপজেলার জারু চেয়ারম্যানের ছেলে সবুজ আলম। এছাড়া আরো অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করা হয়েছে। জানাযায়, গত ১০ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটি’র সভায় বড়ছড়া,চারাগাও ও বাগলী শুল্ক স্টেশনে চাঁদাবাজী বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদ তালুকদার। তার এ বক্তব্যে ফুসে উঠেন ব্যাবসায়ী শামসুল হক। মঙ্গলবার দুপুরে তিনি অফিসে ডেকে নিয়ে বলেন আইনশৃঙ্খলা কমিটি’র সভায় এমন বক্তব্য কেন প্রদান করলেন কারন জানতে চান। এও বলেন এরকম বক্তব্য ভবিষ্যতে প্রদান করিলে হাত কেটে নেয়া হবে। কোন দিন শুল্কস্টেশন নিয়ে কথা বলবানা। এসময় সম্পাদক সেলিম শালিন ভাষায় প্রতিবাদ জানালে তিনি তেড়ে এসে কিল ঘুষি দিতে শুরু করেন। এ সময় তার সাথে থাকা সবুজ ও অজ্ঞাত আরো ৪/৫ জন ব্যাক্তি হামলা চালায় এবং সাথে থাকা তিন লক্ষ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেন। এ বিষয়ে পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD