• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সীতাকুেণ্ড বিএন্ডএফ কেয়ার উদ্যোগে চিকিৎসা সহায়তায় ও মাসিক আর্থিক অনুদান প্রদানের কার্যক্রম উদ্বোধন

Montu Rahman / ২১৭ Time View
Update : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

এ জেড ভূঁইয়া,সীতাকুন্ড(চট্টগ্রাম)

১৯ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম জেলার  সীতাকুণ্ডে স্বেচ্ছাসেবী সংগঠন বিএন্ডএফ কেয়ার এর উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে সীতাকুণ্ডের বৃদ্ধ মা-বাবাদের চিকিৎসা সেবায় আত্মবিশ্বাস উপহার কার্যক্রমে আর্থিক অনুদানের উদ্বোধন করা হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন বিএন্ডএফ কেয়ারের এ আর্থিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে নিবন্ধিত ৬০ জন উপকারভোগীকে চিকিৎসা সহায়তা বাবদ মাসিক এক হাজার টাকা করে দু‘মাসের একত্রে ২হাজার  টাকা করে প্রদান করা হয়েছে। বিএন্ডএফ কেয়ারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও মহিউদ্দিন বহদ্দা চৌধুরীর বাংলাদেশের মূখপাত্র মোঃ আশরাফুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নুর উদ্দিন রাশেদ। বিএন্ডএফ এর ম্যানেজার (এইচআর) আবু জাহেদ জনির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড   পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ রায়হান উদ্দিন(রেহান), বিএন্ডএফ এর কান্ট্রি ডিরেক্টর শাহেদ ইকবাল রিফাত, অপারেশন ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সমন্বয়ক নুরুল আকতার বাপ্পি,প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী,সাংবাদিকও অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD