• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

হাইওয়ে পুলিশে যোগদান করলেন এসপি খাইরুল আলম

Montu Rahman / ৪৮২ Time View
Update : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

হাইওয়ে পুলিশে যোগদান করলেন এসপি খাইরুল আলম

হালচাল নিউজ ডেস্ক –
হাইওয়ে পুলিশে যোগদান করলেন কুষ্টিয়া জেলার এসপি মোঃ খাইরুল আলম। সোমবার (২৪ জুলাই) অপরাহ্নে তিনি হাইওয়ে পুলিশের হেডকোয়ার্টারে যোগদান করেন। এ সময় হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো: শাহাবুদ্দিন খান, বিপিএম (বার)কে ফুলেল শুভেচ্ছা জানান এসপি মোঃ খাইরুল আলম।

এর আগে বিগত ২৫ ফেব্রুয়ারি ২০২১ থেকে ১৫ জুলাই ২০২৩ পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে কুষ্টিয়া জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ খাইরুল আলম। কুষ্টিয়া জেলায় তিনি অপরাধ দমন, সামাজিক নিরাপত্তা বিধান সহ বিভিন্ন ভাবে সাধারন মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে ব্যাপক প্রশংসিত হয়েছেন। এছাড়াও তিনি করোনা কালে হত দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও সাধারন মানুষের মাঝে করোনা সংক্রান্ত সরকারী নির্দেশনা বাস্তবায়ন করে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দেন। অতি দ্রুত ক্লুলেস হত্যা কান্ডের রহস্য উন্মোচন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে কুষ্টিয়া জেলার সাধারন মানুষের হৃদয়ে ভালবাসার নজির স্থাপন করেন এসপি খাইরুল আলম। আশা করা হচ্ছে খুব শীঘ্রই হাইওয়ে পুলিশের যে কোন একটি রিজিয়নের দ্বায়িত্ব পেয়ে জনগনের সেবায় নিজেকে নিয়োজিত করতে সক্ষম হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD