• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

হবিগঞ্জ ৫৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ১ কোটি ৩৪ লক্ষ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ

Muntu Rahman / ৮৬ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

আজিজুর রহমান ( হবিগঞ্জ প্রতিনিধি)

সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে আনুমানিক ১ কোটি ৩৪ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবি’র চৌকস আভিযানিক দল গত ০৮ মে সকালে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। সকাল আনুমানিক ৭টার দিকে সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি করলে ট্রাকের ভিতরে অত্যন্ত সুকৌশলে লুকানো ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

একই এলাকায় অভিযান অব্যাহত রেখে রাত আনুমানিক ৮টার দিকে আরেকটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। কাভার্ড ভ্যানের বস্তার ভিতরেও সুকৌশলে লুকানো ভারতীয় জিরা পাওয়া যায়। উভয় যানবাহনেই পণ্য পরিবহনের কোনো বৈধ কাগজপত্র না থাকায় সবগুলো জিরা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

আটককৃত আমদানি নিষিদ্ধ জিরা যথাযথ নিয়ম অনুসারে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, চোরাকারবারীরা আমদানি কাগজপত্র জালিয়াতি করে অবৈধ পণ্য পরিবহনের মাধ্যমে সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। দেশের অর্থনীতিকে সুসংহত করতে এবং চোরাচালান সম্পূর্ণরূপে দমন করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হচ্ছে। সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য বিজিবি উদাত্ত আহবান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD