• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কটিয়াদী’র যুবক আলমগীর নিহত বিশ্ব বার্থ ডিফেক্ট ডে উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত পূর্ব বিরোধের জের ধরে সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে জখম সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান : বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) গ্রেফতার জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের

স্পীকারের সাথে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Muntu Rahman / ২৩০ Time View
Update : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃবিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে আজ তাঁর কার্যালয়ে কানাডাতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার খলিল রহমান সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, সংসদীয় মৈত্রী গ্রুপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, কানাডা ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের সরকার কাজ করে চলেছে।
স্পীকার বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে কানাডা-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করা যেতে পারে।
কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার খলিল রহমান বলেন, কানাডাতে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি অন্য যে কোন সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনী নূর চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে স্পীকারকে অবগত করেন।
এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD