• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

স্থগিত হওয়া সংসদ নির্বাচন বিষয়ে নওগাঁয় মতবিনিময়

Montu Rahman / ৩২৮ Time View
Update : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

নওগাঁ জেলা প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট-পতœীতলা) আসনে স্থগিত হওয়া উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারী। সেই ভোটগ্রহণ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও রিটানিং অফিসারের কার্যালয় কর্তৃক আয়োজিত সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।

জেলা প্রশাসক মো: গোলাম মওলার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ, আঞ্চলিক নির্বাচন কমিশনার মো: দেলোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, দুই উপজেলার নির্বাহী কর্মকর্তাপুলিশ কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি বলেন নির্বাচন কমিশনারের প্রতি সাধারণ মানুষদের আস্থা ফিরিয়ে আনতে বর্তমান নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।

আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি স্বচ্ছ, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করতে সক্ষম হয়েছি। এই নির্বাচনে সবার সার্বিক সহযোগিতা নিয়ে পুনরায় ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের পরিবেশ সৃষ্টিতে সফল হয়েছি। তাই আগামীতেও প্রতিটি নির্বাচন হবে শতভাগ নিরপেক্ষ। এই প্রতিশ্রুতি মাঠ পর্যায়ে শতভাগ বাস্তবায়ন করতে বর্তমান নির্বাচন কমিশন বদ্ধ পরিকর।

উল্লেখ্য, গত ২৯ডিসেম্বর ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আমিনুল হকের মৃত্যুর কারণে এই আসনের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তিতে এই আসনে আগামী ১২ ফেব্রুয়ারী ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়।

এই আসনে নৌকা প্রতিক নিয়ে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মো. শহীদুজ্জামান সরকার বাবলু, জাতীয় পার্টির এ্যাড. তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী আখতারুল আলম ও মেহেদী হাসান প্রতিদ্বন্দ্বীতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD