• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম:
প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান নওগাঁয় শব্দদূষণবিরোধী অভিযানে ৩ পরিবহন চালককে জরিমানা কটিয়াদীতে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক অন্ধ বাবার চোখ হতে চেয়েছিল মারুফ, সেও আজ অন্ধ, পরিবারের মানবেতর জীবন যাপন সৌদি আরবে তিন বছর হাজত মুক্তি পেয়ে প্রবাসী নিজ জন্মভূমিতে সেলুনে গিয়ে প্রতারণার শিকার নবীনগরে আলোচিত আতিকুর হত্যার মামলার তিন আসামি গ্রেফতার কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন সবুজ জামালগঞ্জ গড়তে দুই হাজার বৃক্ষরোপণের উদ্যোগ

সৌদি আরবে তিন বছর হাজত মুক্তি পেয়ে প্রবাসী নিজ জন্মভূমিতে সেলুনে গিয়ে প্রতারণার শিকার

Muntu Rahman / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নিজস্ব সংবাদদাতা

এক প্রবাসী সৌদি আরব থেকে এসে বিমানবন্দর আশকোনা হাজি ক্যাম্পের কাছে গিয়েছিল সেভ করতে। একটি ছোটখাটো নন এসি সেলুনে, সেভ ও হালকা ফেসিয়াল করার পর কাড়িগর তার নিকট বিল চাইলো চার হাজার তিনশত টাকা। প্রবাসীতো রীতিমতো অবাক ও সমস্যায় ভুক্ত হয়ে পড়ে।প্রবাসী তিনি যেটুকু কাজ করিয়েছেন তার সর্বোচ্চ বিল হতে পাড়ে তিনশ থেকে পাচশ টাকার মধ্যে। সৌদি প্রবাসী তিনি টানা তিন বছর জপল হাজতে ছিলেন বলে জানিয়েছেন। দেশে ফিরে বিকাশে টাকা এনে খাবার খান এবং যাতায়াত খরচ ছিল সাথে । এক পর্যায়ে শুরুহয় ঝামেলা, হাতাহাতি, সেই ঝামেলা এড়াতে প্রবাসী বাড়িতে ফোন করে বিকাশে টাকা এনে সেলুনের বিল পরিশোধ করেন দুই হাজার পাঁচশত টাকা । পরে তিনি স্থানীয় থানায় জানালে পুলিশ আসে। সরেজমিনে খোজ নিয়ে জানা যায় এমন চিত্র প্রতিদিনের। এখানে সেভ করতে এসে কান্না করে ঝগড়া করে মানুষ বাড়ি ফেরে। এমন সেলুন এখানে আছে বেশ কয়েকটা রয়েছে এই সমস্ত কর্মকাণ্ড পুলিশের উপস্থিতিতে তাদের নাকের ডগায় হচ্ছে। ভুক্তভোগী হচ্ছে টার্গেট বিদেশ ফেরত প্রবাসীরা।
মানুষ আর কত নিচে নামবে, যে মানুষগুলো বিদেশে অক্লান্ত পরিশ্রম করে দেশের মুখ উজ্জ্বল করে, আর দেশে বসে তাদের মুখে চুনকালী মাখে কিছু অসাধু ব্যবসা-সম্পৃক্ত ব্যক্তিরা। যে যেভাবে পারে সবাই এদের বোকা বানায়। আসলেই জাতি হিসেবে আমরা বিচিত্র, অদ্ভুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD