• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান নওগাঁয় শব্দদূষণবিরোধী অভিযানে ৩ পরিবহন চালককে জরিমানা কটিয়াদীতে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক অন্ধ বাবার চোখ হতে চেয়েছিল মারুফ, সেও আজ অন্ধ, পরিবারের মানবেতর জীবন যাপন সৌদি আরবে তিন বছর হাজত মুক্তি পেয়ে প্রবাসী নিজ জন্মভূমিতে সেলুনে গিয়ে প্রতারণার শিকার নবীনগরে আলোচিত আতিকুর হত্যার মামলার তিন আসামি গ্রেফতার কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন সবুজ জামালগঞ্জ গড়তে দুই হাজার বৃক্ষরোপণের উদ্যোগ

নওগাঁয় শব্দদূষণবিরোধী অভিযানে ৩ পরিবহন চালককে জরিমানা

Muntu Rahman / ১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিন পরিবহন চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি পরিবহনের চালকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানকালে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ এবং পরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁর সহকারী পরিচালক জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD