• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত তাহিরপুরের ব্যবসায়ী রিপনের বিরুদ্ধে সংবাদ: মিথ্যা দাবি করে নিন্দা ও প্রতিবাদ মনিরামপুর কুচলিয়ায় ঘের থেকে দিনে দুপুরে মাছ স্যালো নৌকা মালামাল লুট থানায় অভিযোগ আব্দুল আহাদ সর্দার: ব্যবসার সাফল্য থেকে মানবসেবার মহিমায় সমাজের এক কীর্তিমান সূর্যসন্তা মহিপুরে ১১ বছরের শিশুকে বৃদ্ধ নুর মোহাম্মদ কর্তৃক শ্লীলতাহানির চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার। অবৈধ বালু উত্তোলন ঠেকাতে যাদুকাটায় প্রশাসনের বহুমুখী উদ্যোগ কলাপাড়ায় বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক বিতরণের ঠিকাদারের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

সুনামগঞ্জ সীমান্ত চোরাকারবারী শিহাবের মাধ্যমে প্রতিরাতে আসছে লাখ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্যে,দেখার কেউ নেই

Muntu Rahman / ২৬০ Time View
Update : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিতপুর গ্রামের চিহিৃত চোরকারবারী দ্বারা সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় চোরাই শাড়িঁ.কসমেটিস্ক্স,গরুসহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় মাদকে সয়লাভ এই অঞ্চলটি। কেউ প্রতিবাদ করলে তার উপর নেমে আসে মিথ্যা মামলা থেকে শুরু করে অত্যাচার নির্যাতনের স্ট্রীমরোলার। চিহিৃত এই চোরাকারবারী হলেন তাজুয়ার আফজল শিহাব । তিনি ইব্রাহিমপুর গ্রামের মোঃ আফজাল হোসেন ছানা মিয়ার ছেলে এবং সুরমা ইউপি চেয়ারম্যানের আপন ভাতিজা। তিনি দীর্ঘ একযুগ ধরে প্রভাব প্রতিপত্বির জুড়ে প্রতিরাতে লক্ষ লক্ষ টাকার এই অবৈধ মালামাল নিরাপদে সীমান্ত দিয়ে আনলে ও কারো সাহস নেই এই অন্যায়ের প্রতিবাদ করার। তার এমন কর্মকান্ডের ফলে এলাকার যুব সমাজের বর্তমান প্রজন্মের ছেলেরা অনেকেই মাদকাসক্ত হয়ে বিপদগামি হচ্ছে বলে অভিযোগ অনেকের। এ ঘটনায় গ্রামসহ আশপাশের যুবকরা অতিষ্ঠ হয়ে প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন। চলতি বছরের ১৭ই আগষ্ট চোরাকারবারী শিহাব নিজ গ্রামে গরুর খামার থেকে চোরাই মালামাল ভারতীয় শাঁড়ি,লেহেঙ্গা,চাপাতাসহ বিভিন্ন ধরনের বিপুল সংখ্যক ভারতীয় অবৈধ পণ্যসহ র‌্যাব -৯ এর হাতে ধরা পড়েন এবং বেশ কিছুদিন জেল ও কেটেছেন। কথায় আছে না চোর না শুনে ধর্মের কাহিনী,তিনি জেল থেকে বের হয়ে পূনরায় শুরু করেন তার সেই পূর্বের লাভজনক ব্যবসা ভারতীয় সীমান্ত থেকে প্রতিরাতে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে মাদকসহ অবৈধ পণ্যর জমজমাট ব্যবসা।

এ ঘটনায় ইব্রাহিমপুর গ্রামের ইব্রাহিমপুরের রিয়ার আলীর ছেলে আশিক মিয়া,মৃত শেরন মিয়ার ছেলে তানভীর হাসান,একই গ্রামের শামছুদ্দিন মিয়ার ছেলে হারুন মিয়া গণমাধ্যমকর্মীদের জানান আমাদের ইব্রাহিমপুর গ্রামের চিহিৃত চোরাকারবারী তাজুয়ার আফজল শিহাব আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত এলাকা দিয়ে প্রতিরাতে লাখ লাখ টাকার ভারতীয় অবৈধ পন্য নিরাপদে তার বাড়িতে এনে বিভিন্ন জায়গাতে সাপ্লাই দিয়ে এক দশকে সে কোটি কোটি টাকার মালিক বনে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন। তার এই অবৈধ সম্পদের পাহাড়ের কারণে গ্রাম ও এলাকার মানুষকে তুচ্ছ তাচ্ছুল্যে মনে করে প্রতিটি মানুষের সাথে খারাপ আচরণ করেই যাচ্ছেন। অবিলম্বে এই চোরাকারবারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

এ ব্যাপারে চিহিৃত চোরাকারবারী তাজুয়ার আফজল শিহাবের সাথে মোবাইল ফোনে যোগযোগ করা বলে তিনি সংবাদকর্মীদের জানান,তিনি গত ১৭ই আগষ্ট যে র‌্যাবের হাতে ভারতীয় অবৈধ পণ্যসহ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান জেল কাটার পর থেকে আমি কোন ভারতীয় কোন অবৈধ পণ্য আমদানীর সাথে জড়িত না বলে জানান।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ খালেদ চৌধুরী জানান, আমি মাত্র কয়েকদিন হলো এই থানায় যোগদান করেছি। আমি সব বিষয়ে তথ্য নিচ্ছি,তদন্ত সাপেক্ষে দোষী প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD