• রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের সৌজন্যে  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত  দৌলতপুরে ওসি এল এসডির বিরুদ্ধে অপপ্রচার সত্য প্রকাশে আপসহীন থাকার আহ্বান বক্তাদের নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগ নওগাঁ জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ বিশ্বম্ভরপুরে ‘ডলুরা যুব জাগরণ পরিষদ’-এর ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ডাক্তার মোখতার আহমদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪ নং বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হান্নান মোল্লার শুভেচ্ছা

সুনামগঞ্জ শহরে  অজ্ঞাত ব্যাক্তির গলিত দুর্গন্ধ  মরাদেহ নিজ হাতে উদ্ধার করলেন ওসি রতন সেখ (পিপিএম)

Muntu Rahman / ২৪৪ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার

‎সুনামগঞ্জ পৌর শহরের জামতলা এলাকায়  অজ্ঞাত ব্যাক্তির গলিত দুর্গন্ধ  মরাদেহ নিজ হাতে উদ্ধার করলেন সদর থানার ওসি রতন সেখ (পিপিএম)। মানুষ যখন নাকে হাত দিয়ে চলে যায়, ওসি রতন শেখ পিপিএম-এর নেতৃত্বে তখন অজ্ঞাত  পাগল রুপি এক ব্যাক্তির গলিগ দুর্গন্ধ  লাশ উদ্ধারে এগিয়ে আসে পুলিশ।
‎৩ ফেব্রুয়ারী ২০২৬ইং তারিখ রোজ সুনামগঞ্জ শহরের ব্যস্ততম পুরানো বাস স্ট্যান্ড জামতলা পয়েন্ট এলাকায় পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধ পুরুষের  মরদেহ ঘিরে যখন সাধারণ মানুষের মধ্যে ছিল অবহেলা ও অনীহা, তখন দায়িত্ববোধ ও মানবিকতার উদাহরণ তৈরি করে এগিয়ে আসেন সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩রা ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে শহরের প্রাণকেন্দ্র পুরাতন বাস স্ট্যান্ড জামতলা পয়েন্ট এলাকায় এক বৃদ্ধ পুরুষের মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মরদেহটি দেখে এবং চারিপাশের গন্ধে  অনেকেই নাকে হাত দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। বিষয়টি অবগত হওয়ার পর পরই অফিসার ইনচার্জ রতন শেখ পিপিএম-এর নেতৃত্বে, এসআই ফয়সাল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওসি রতন শেখ (পিপিএম) নিজেই ঘটনাস্থলে হাজির হয়ে ফুটপাতের দোকান থেকে দুটি  পলিথনের ব্যাগ নিয়ে হাত গ্লাস  তৈরি করে  মানবদেহটি নিজ বডি ব্যাগে প্রবেশ করিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশের গাড়িতে করেই সদর হাসপাতালে প্রেরণ করেন।
‎একজন মানুষ জীবিত থাকুক বা মৃত অবস্থায় থাকুক, তার মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও পুলিশের নৈতিক দায়িত্ব বলে মনে করেন ওসি রতন সেখ পিপিএম । কোনো মানুষ অবহেলিত অবস্থায় পড়ে থাকলে পুলিশ কখনো দায় এড়াতে পারে না বলে মনে করেন তিনি।
‎মরদেহ উদ্ধারের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান সদর থানা পুলিশ  পুলিশ। অজ্ঞাত লাশের পরিচয় শনাক্তে পিবিআই পুলিশ ও সিআইডি পুলিশের সহায়তা চাওয়া হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নিশ্চিত করেন ওসি রতন সেখ পিপিএম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD