• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল ডিজেল, পেট্রল ও অকটেন বেশি দামে বিক্রি করার অভিযোগ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কটিয়াদী প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু কিশোরগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী শালিখায় মাদ্রাসা সুপারের সাথে ডিবি পরিচয়ে প্রতারণা: ৫৫ হাজার টাকা লুটে নিল চক্র ভেড়ামারা অটোরিক্সা মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এমপি আব্দুল গফুর সাহেবের সাথে মতবিনিময় সভা এমপি আব্দুল গফুর সাহেবের সাথে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

সুনামগঞ্জ জেলায় কর্মরত সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আনোয়ার হোসেন ও কাউসার গাজী সদ্য পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পেলেন

Muntu Rahman / ২৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ জেলায় কর্মরত সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন ও মোঃ কাউসার গাজী সদ্য পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত হন। এই উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৪ মার্চ ২০২৪ খ্রি.) দুপুর পৌনে ১টায় পুলিশ সুপার কার্যালয়ে তাদেরকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরানো হয়। পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্ (পিপিএম-সেবা) সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শকদ্বয়কে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শকদ্বয়কে অভিনন্দন জানান এবং আগামীতে আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন। সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন ও মোঃ কাউসার গাজী পদোন্নতি সূত্রে জেলা পুলিশ সুনামগঞ্জ হতে নৌ-পুলিশে যোগদান করবেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবু সাঈদ ও পুলিশ পরিদর্শক (আরওআই) সাজ্জাদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD