• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

সুনামগঞ্জ জেলায় কর্মরত তিন পুলিশ কর্মকর্তা পদোন্নতিপ্রাপ্ত হলেন

Muntu Rahman / ১৯৪ Time View
Update : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

আমির হোসেন, স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ জেলায় কর্মরত সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) কাজী শাহেদুল ইসলাম সদ্য পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এবং নায়েক মোঃ সাদিকুর রহমান ও মোঃ কামাল হোসেন সদ্য এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত হন। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল ২০২৪ খ্রি.) বিকাল ৪টায় পুলিশ সুপার কার্যালয়ে তাদেরকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, পিপিএম-সেবা সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক ও এএসআইদ্বয়কে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাজন কুমার দাস। পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক ও এএসআইদ্বয়কে অভিনন্দন জানান এবং আগামীতে আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন। সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক কাজী শাহেদুল ইসলাম পদোন্নতি সূত্রে জেলা পুলিশ সুনামগঞ্জ হতে এসবি, ঢাকায় যোগদান করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD