• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ১, আহত-৩ মনি ওয়ার্ল্ড মনি লেক পার্কের জন্য ইজারা দেয়া হয়নি। জলাশয় টি মাছ চাষের জন্য ইজারা দেয়া হয়েছে  — প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জমি, গাছ ও বাগান জবরদখলের চেষ্টার প্রতিবাদে বাঁশখালীর পুকুরিয়ায় মানববন্ধন টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের সৌজন্যে  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত  দৌলতপুরে ওসি এল এসডির বিরুদ্ধে অপপ্রচার

সুনামগঞ্জে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের মিলনমেলায় ফজলে রাব্বী স্মরণকে সমর্থন

Muntu Rahman / ১৯২ Time View
Update : মঙ্গলবার, ৭ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের মিলনমেলায় আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণকে সক্রিয় সমর্থন প্রদান করা হয়েছে। সোমবার (৬ মে) রাতে শহরের পুরাতন বাসস্ট্যান্ডস্থিত পানসী রেষ্টুরেন্ট এর দুতালায় এই মিলন মেলার আয়োজন করা হয়। সুনামগঞ্জ মহকুমা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আবু তারেকের সভাপতিত্বে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ৭৫ পরবর্তী ছাত্রলীগ নেতা আব্দুল হাই পীর,এবিএম ফজলুল করিম,ড.খায়রুল কবির রুমেন,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আখতারুজ্জামান সেলিম,এডভোকেট মলয় চক্রবর্তী রাজু,সাংস্কৃতিক সংগঠক প্রদীপ পাল নিতাই,এডভোকেট আজাদুর রহমান রুমান,এডভোকেট হারুন অর রশীদ,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দেব,সাধারণ সম্পাদক এডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জল,৫নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম সাবেরিন সাবু,আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আল হেলাল,সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ চৌধুরী, ছাত্রলীগ নেতা রিংকু চৌধুরী,শাহ মোঃ মহসীন ও মীর্জা রাকিব সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন,বিভিন্ন সময় নির্বাচন আসে আর যায়। অনেকেই উড়ে এসে জুড়ে বসে ক্ষমতাও লাভ করে কিন্তু কখনই কেউ ছাত্রলীগকে ডাকার প্রয়োজন মনে করেনা। এই অবস্থায় জেলা আওয়ামী লীগ,জেলা যুবলীগসহ সকল অ্গং সংগঠনের মূল নেতৃত্ব থেকে মূলধারার ছাত্রলীগকে বঞ্চিত করে হাইব্রীডদের রাজত্ব কায়েম করা হচ্ছে সুনামগঞ্জে। তাই আগামী দিনের রাজনীতির কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী স্মরণকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনকে আরো বেগবান করতে চাই। সভায় স্বাগত বক্তার বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলে রাব্বী স্মরণ সকলের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,ছাত্রলীগসহ সকল পর্যায়ের নেতাকর্মীকে নিয়ে সকলের ভালবাসায় সুনামগঞ্জ সদর উপজেলাকে একটি মডেল উপজেলায় উন্নীত করতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD