• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল ডিজেল, পেট্রল ও অকটেন বেশি দামে বিক্রি করার অভিযোগ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কটিয়াদী প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু কিশোরগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী শালিখায় মাদ্রাসা সুপারের সাথে ডিবি পরিচয়ে প্রতারণা: ৫৫ হাজার টাকা লুটে নিল চক্র ভেড়ামারা অটোরিক্সা মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এমপি আব্দুল গফুর সাহেবের সাথে মতবিনিময় সভা এমপি আব্দুল গফুর সাহেবের সাথে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

সুনামগঞ্জে ধ্রূবতারা শিল্পীগোষ্ঠী ও সংগীত বিদ্যালয়ের শুভ উদ্বোধন: সংস্কৃতির নতুন দিগন্ত উন্মোচন

Muntu Rahman / ১৭৪ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি

নানান আয়োজনের মধ্যে দিয়ে সুনামগঞ্জে ধ্রূবতারা শিল্পীগোষ্ঠী ও সংগীত বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে কালীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাংস্কৃতিকপ্রেমী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দের উপস্থিতি লক্ষ্য করা যায়। সংগঠনটির প্রতিষ্ঠাতা অরুণ তালুকদারের আন্তরিক অনুপ্রেরণায় এই সংগীত ও শিল্পীগোষ্ঠীর যাত্রা শুরু হয়েছে।

ধ্রূবতারা শিল্পীগোষ্ঠী ও সংগীত বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা এবং বিশিষ্ট সংস্কৃতিনুরাগী অধ্যক্ষ শেরগুল আহমেদ ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত শিল্পীরা গান পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও, নতুন ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের বরণ করে নেওয়া হয় এবং একটি কেক কেটে নতুন যাত্রার শুভ সূচনা করা হয়।

সংগঠনের সভাপতি সমীর কান্তি দে-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে, সাধারণ সম্পাদক আবির হোসাইনের সঞ্চালনায় বহু গণ্যমান্য ব্যক্তি বক্তব্য রাখেন।

বক্তব্য রাখেন সহ-সভাপতি স্বপন রায় ও রেসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মনি তালুকদার, মোঃ ফরিদুল ইসলাম সোহেল, মৃনাল কান্তি দাস, শায়েখ আকএম জাকারিয়া, রাকু রাজ চৌধুরী, সুজিত দাস, গুরুধন দাস, রাজ নারায়ণ দাস, সুনামগঞ্জ জেলা শিল্পকলার গানের শিক্ষক সন্তোষ কুমার চন্দ, এবং সোহেল রানা।

বক্তারা ধ্রূবতারা শিল্পীগোষ্ঠীর এই উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, এই বিদ্যালয় সুনামগঞ্জের সাংস্কৃতিক পরিমন্ডলে নতুন প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমির হোসেন, বজলুর চৌধুরী, বিজিত মিত্র, অশেষ তালুকদার, ইমরান আহমেদ, রফিকুল ইসলাম, সাইফুর রহমান, মাধুরী তালুকদার, শ্রিপা বৈদ্য সহ ধ্রূবতারা শিল্পীগোষ্ঠী ও সংগীত বিদ্যালয়ের সকল সম্মানিত সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

সংগঠনটি আশা করছে, এই নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও সংগীত চর্চায় একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলে বিশ্বাস করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD