• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে কিশোরগঞ্জে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে জামায়াতের ঈদ উপহার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ধনপুর এলাকায় দিনব্যাপী আওয়ামীলীগ ও যুব সংগঠনের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ

Yeasir Arafat Mifta / ৪০৫ Time View
Update : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ^ম্ভরপুর) আসনে নৌকার প্রার্থী ড. মোহাম্মদ ছাদিকের সমর্থনে বিশ^ম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ ও ধনপুর যুব সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নৌকার পক্ষে শ্লোগানে শ্লোগানে মুখরিত কওে তুলেন যুব সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. খায়রুল কবির রুমেন,সাবেক সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমেদ,আওয়ামীলীগ নেতা ও সাবেক পিপি এড. শামছুল আবেদীন,ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিলন মিয়া,বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগ নেতা দিলীপ কুমার বর্মণ,বঙ্গবন্ধু ছাত্র ফাউন্ডেশনের জেলা শাখার আহবায়ক আব্দুল্লাহ আল মামুন জয়,ধনপুর শাখার সভাপতি মাহমুদুল হাসান,ধনপুর যুব সংগঠনের সভাপতি গোবলান,সদস্য মোঃ রুহিন,রাসেল,তানভীর,শামীম,রুমান প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন এই অবহেলিত আসনে জাতীয় পার্টির প্রার্থী দীর্ঘ দশবছরে ও তেমন কোন উন্নয়ন করেননি। তাছাড়া আওয়ামীলীগের কোন নেতাকর্মীরা সরকারের উন্নয়ন কর্মকান্ডে বিরোধী দলের এমপি থাকার কারণে এখানে আশানুরুপ উন্নয়নে অংশগ্রহন ও ভূমিকা রাখতে পারেন নি। তাই আগামী দ্বাদশ নির্বাচনে সবাইকে নৌকার প্রার্থী ড. মোহাম্মদ ছাদিককে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে উপজেলার সর্বস্তরের ভোটারদের প্রতি আহবান জানান। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD