• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় পিকআপ ভ্যান চালক নিহত

Montu Rahman / ২৬৩ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড প্রতিনিধি।।

৭ জুলাই সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট জলিল গেইট এর সামনে ঢাকামুখী লেনে শুকলাল দাস(৪২) নামে এক ব্যাক্তি রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে আসা একটি লরির ধাক্কায় ছিটকে পড়লে লরিটি তার উপর দিয়ে গেলে সে ঘটনাস্হলে মারা যায়।
নিহত শুকলাল দাস সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট জেলেপাড়া এলাকার তেজেন্দ্র দাসের পুত্র।সে পেশায় একজন পিকআপ ভ্যান চালক।দূর্ঘটনার সময় সকালে তার পিকআপ ভ্যান টি রেখে রাস্তা পার হচ্ছিল।
এ বিষয়ে,সীতাকুন্ডের বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোমিন বলেন, নিহত পিকআপ চালক রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া গতিতে আসা লরি ধাক্কা দিলে সড়কে পড়ে যান। পরে তার শরীরের উপর দিয়ে লরিটি চলে গেলে এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালকসহ ঘাতক লরিটি কে আটক করা হয়েছে।
এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD