• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বটিয়াঘাটায় সরকারি নির্দেশ-কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ভরাটি নদী দখলের মহোৎসব কুরআনী নূর ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন। ঢাকা বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল সুনামগঞ্জ জেলায় নতুন ডিসি মিনহাজুর রহমান কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গোলাগুলি ডাকাত দলের ১০ লাখ টাকার স্ক্র্যাপ মালামাল লুট

Muntu Rahman / ১৫৯ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

এ জেড় ভূঁইয়া,সীতাকুণ্ড( চট্টগ্রাম)।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এসএইচ এন্টারপ্রাইজ নামে একটি শিপইয়ার্ডে গোলাগুলি করে সংঘবদ্ধ ডাকাত দল১০ লাখ টাকার স্ক্র্যাপ লুট করেছে
২১অক্টোবর মঙ্গলবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কদম রসুল সমুদ্র উপকূলীয় এলাকায় এসএইচ এন্টারপ্রাইজ শিপইয়ার্ডে দূদর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।ঘটনার বিষয়ে শিপইয়ার্ডে কর্মরত মোঃমহসিন জানান,সংঘবদ্ধ ডাকাতদল একটি লাল এবং একটি সাদা দুইটি বোট নিয়ে এসে এসএইচ এন্টারপ্রাইজ শিপইয়ার্ডের সীমানায় প্রবেশ করে এ সময় কর্তব্যরত ইয়ার্ডের বোটে দুই পাহারাদার আয়াতুল্লাহ(২৪),নাসির উদ্দিন (৫০) ও মাঝি হরিমোহন দাশ(৪২) বাধা দিলে তাদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল জাহাজ থেকে লোহার পর্দা, পাইপ গাডার, ইয়ার্ডের বার্জ হতে ওয়েন্ডিং মেশিন, ওয়েন্ডিং ক্যাবল, অক্সিজেন বোতল লুট করে নিয়ে যায় যার মূল্য প্রায় ৮ থেকে১০ লাখ টাকা হব। ডাকাতের উপস্থিতি ফোনে পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ গিয়েও ডাকাতি রোধ ও ডাকাত দল কে পাকড়াও করতে ব্যর্থ হয়।
ঘটনার পর ডাকাতদের আঘাতে আহত কর্মচারীদের উদ্ধার করে নিকটস্থ ভাটিয়ারী বিএসবি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে ইয়ার্ড মালিক মো.কামাল উদ্দিন আহমেদ এর সাথ কথা হলে তিনি বলেন,এমন ঘটনা আগে কখনো হয়নি ব্যাপার টা অকল্পনীয়।পুলিশ ৬ রাউন্ড গুলি ছোঁড়ার পরও ডাকাতরা যায়নি।ডাকাতরা আমার প্রায়৮/১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
এ বিষয়ে সীতাকুন্ড মডেল থানার এস আই মোঃ খায়ের উদ্দিন বলেন ফোন পেয়ে রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্হলে ছুটে যায়। ডাকাত দল আমাদের লক্ষ্য করে গুলি ছুটলে আমরাও বাধ্য হয় গুলি ছুটতে।এতে কে হতাহত হয়নি। ডাকাতি রোধ ও ডাকাত দল কে পাকড়াও করতে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD