• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় সিএনজিতে থাকা মা-মেয়ে নিহত,আহত২

Montu Rahman / ২০৩ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

এ জেড ভূঁইয়া,সীতাকুন্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা মূখি একটি ট্রেনের ধাক্কায় সিএনজিতে থাকা মা- মেয়ে নিহত। আহত হয়েছে একই পরিবারের ২জন।
২ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পৌরসভার মহাদেব পুর গ্রামের মৌলভীপাড়ার বাসিন্দা বদিউল আলম তার স্ত্রী,মেয়ে ও নাতি নিয়ে সিএনজি অটোরিকশা করে এক আত্বীয়ের জানাজার নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন।এসময় অটোরিকশার ইঞ্জিন বিকল হয়ে বন্ধ হয়ে যায় রেল লাইনের উপর।অনেক ধাক্কাধাক্কি করার পরও সিএনজিটি রেল লাইন থেকে সরাতে পারেনি।ঢাকা মূখী দ্রুত গতির একটা ট্রেন কাছাকাছি দেখতে পেয়ে  সিএনজির চালক গাড়ি থেকে নেমে যায়।এ সময় ট্রেন কাছাকাছি চলে আসাতে বদিউল আলম ও তার ছেলে হাসান  তড়িঘড়ি করে নেমে গিয়ে গাড়িটিকে ধাক্কা দিয়ে রেললাইন থেকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হন। তখন অটোরিকশার মধ্যে বসা ছিল বদিউল আলমের স্ত্রী মসুদা আক্তার,মেয়ে সানজিদা আক্তার চুমকি ও এক বছরের নাতি।এক পর্যায়ে ঢাকা মুখি  মহানগরে এক্সপ্রেস ট্রেনটি সিএনজিটিকে সজোরে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে দুর গিয়ে ছিটকে পড়ে।স্হানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চমেক হাপাতালে নেওয়ার পর মছুদা খাতুন৫০) মারা যায়।তার ১ ঘন্টা পর মেয়েও ছুমকি আক্তার(২৮)ও মারা যায়।আহত বদিউল আলম ও তার নাতি সাফওয়ান চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে রেলওয়ে পুলিশ আশরাফ সিদ্দিকী বলেন, দুর্ঘটনা খবর পেয়ে রেল পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। কিন্তু ওই সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায় নি
##
এ জেড ভূঁইয়া রাজু
সংবাদদাতা,সীতাকুণ্ড
চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD