• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

সীতাকুণ্ডে ট্রাকে-ট্রাকে সংঘর্ষে চালক নিহত

Montu Rahman / ৩২৫ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

এ জেড ভূঁইয়া,সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।

চট্টগ্রাম জেলার
সীতাকুণ্ডে পণ্যবাহী ট্রাকের সাথে ট্রাকের সংঘর্ষে চালক নিহত ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

২১ সেপ্টেম্বর রবিবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।এতে ঘটনাস্থলে চালক নিহত হন।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকামুখী একটি পণ্যবাহী ট্রাক ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কদমরসুল বাজার অতিক্রম করছিল। এ সময় পেছন থেকে আরেকটি নিয়ন্ত্রণহীন ট্রাক সজোরে সেটিকে ধাক্কা দিলে এতে নিয়ন্ত্রণহীন ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মো:সেলিম ও হেলপার মো:রবিন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে সীতাকুন্ডের কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আটকা পড়া চালকের মরদেহ এবং আহত হেলপার কে উদ্ধার করে।পরে আহত রবিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।নিহত চালক ও আহত হেলপার দুই জনেরই বাড়ি বগুড়া।
এ বিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত চালকের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
##
এ জেড ভূঁইয়া রাজু
সংবাদদাতা,সীতাকুণ্ড
চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD