• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম:
মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

সীতাকুণ্ডে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি টিম

Montu Rahman / ২৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

এ জেড ভূঁইয়া রাজু, সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধি।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি টিম।
৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি টিম এসে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আলতাপ হোসেন ও স্বাস্হ্য কমপ্লেক্সের কর্মকর্তারা প্রতিনিধি টিম কে স্বাগত জানান।
পরিদর্শন টিমে ছিলেন, বিভাগীয় পরিচালক(স্বাস্থ্য) এর দপ্তর, চট্টগ্রাম এর উপ-পরিচালক ডাঃ কমরুল আজাদ,সহকারী পরিচালক ইপিআই ডাঃ হাসনুল মাহামুদ,ইউনিসেফ এর ন্যাশনাল ইপিআই স্পেশালিষ্ট (চট্টগ্রাম বিভাগ) ডাঃ সরওয়ার আলম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর জনস্বাস্থ্য কারিগরি কর্মকর্তা, মিস আরিসারওয়ান সুকনাওরাত,WHO এর SIMO ডাঃ এফ. এম জাহিদ এবং WHO এর অন্যান্য প্রতিনিধি। এ সময় তারা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
হাসপাতাল পরিদর্শন শেষে পরিদর্শক টিম মাঠ পর্যায়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিদর্শনে যান।পরিদর্শন টিমের উদ্দেশ্য সীতাকুণ্ড উপজেলায় টাইফয়েড টিকাদান কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি ও প্রক্রিয়া কার্যক্রম পর্যবেক্ষণ করা।
এ সময় পরিদর্শন প্রতিনিধি টিমের সাথে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি ইপিআই আখতারুজ্জামান,স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আনোয়ারা বেগম,স্বাস্থ্য পরিদর্শক হাসনা আরা,স্বাস্থ্য সহকারী শারমিন আকতার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD