• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম:
কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বটিয়াঘাটায় সরকারি নির্দেশ-কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ভরাটি নদী দখলের মহোৎসব কুরআনী নূর ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন। ঢাকা বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল সুনামগঞ্জ জেলায় নতুন ডিসি মিনহাজুর রহমান কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন

সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি আইসক্রিম ফ্যাক্টরি তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।। পঁচিশ হাজার টাকা জরিমানা

Muntu Rahman / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড(চট্টগ্রাম)

২১ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে১১ টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ ভাবে আইসক্রিম তৈরির ফ্যাক্টরিতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বিভাগীয় বিএসটিআই অফিস ও সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে আইচ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়।এসময় অভিযানের খবর পেয়ে ফ্যাক্টরির মালিক পালিয়ে যায়। 
জানা যায়,বিএসটিআই এর সনদ গ্রহণ না করে দীর্ঘদিন ধরে একটি বেনামী আইসক্রিম ফ্যাক্টরি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন ব্রান্ডের নকল আইসক্রিম উৎপাদন করে আসছিলো।অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে উৎপাদন,সংরক্ষণ, বিক্রি ও বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ ধারা অনুযায়ী উক্ত ফ্যাক্টরি কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত ১০০ কার্টুন কাপ ও বার আইসক্রিম,২০০ প্যাকেট আইসললি জনসম্মুখে ধ্বংস করা হয় ।অভিযানে পরিচালনাকালে উপস্থিত ছিলেন,  বিএসটিআই বিভাগীয় অফিস চট্টগ্রাম সহকারী পরিচালক (সিএম)রিগ্যান বৈদ্য, ফিল্ড অফিসার (সিএম),প্রকৌ: মো: মাহফুজুর রহমান এবং পরিদর্শক (মেট্রোলজি)  প্রকৌ: সজীব চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।এ বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মামুন বলেন,দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে অবৈধ ভাবে আইসক্রিম তৈরি করা হচ্ছিল।খবর পেয়ে,অভিযান চালিয়ে জরিমান ও ক্ষতিকর দ্রব্যাদি ধ্বংস করা হয়েছে।জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD