• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

সিআইডি’র উপর হামলায় আহত ৪ পুলিশ

Muntu Rahman / ৩২১ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

মাদক ব্যাবসায়ীরা বে-পরোয়া যশোর জুড়ে।
যশোরে সিআইডি পুলিশের মাদকবিরোধী অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এরপর দুদিনেও আটক করা যায়নি পুলিশের উপর হামলাকারী মাদক কারবারি ও তাদের দোসরদের। তবে কয়েক দফা অভিযান চালিয়েছে প্রশাসনিক সদস্যরা। প্রশ্ন উঠেছে কে এই তুষার আর তার এত প্রভাব কিভাবে হয়েছে। সমাজ সেবীরা মাদক কারবারিদের বেপরোয়া কার্যকলাপে যারপরনাই চিন্তিত। শহরের ষাড় অফিস এলাকায় পুলিশকে গুলি করার ঘটনাও যশোরে রয়েছে। শার্সা বেনাপোল থানাভুক্ত এলাকায় এমনি ঘটনা রয়েছে।
এসব মাদক কারবারি দীর্ঘ দিন ধরে যশোর শহরসহ সর্বত্র সন্ত্রাস চাঁদাবাজিতে লিপ্ত। নানা ঘটনা ভাবিয়ে তুলেছে সাধারণ মানুষকে।
যশোর শহরের রেলগেট, রেলস্টেশন ঝিল পুকুর, রেলগেট পশ্চিমপাড়া, রায়পাড়া, চোরমারা দীঘির পাড়, চাঁচড়া, শঙ্করপুর, খড়কি কলা বাগান পাড়া, পুলেরহাট, চাঁচড়া ইউপির কয়েকটি স্পট, মুড়লি, ঝিকরগাছার ছুটিপুর এলাকায় মাদক কারবার প্রকাশ্যে হয়ে থাকে। শার্সা জামতলা, কায়বা, নাভারণ রেলস্টেশন, উলশী, কন্যাদহ এলাকায় হররোজ মাদক দ্রব্য ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল হাত বাড়ালেই পাওয়া যায়।
বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে সদর উপজেলার রাজারহাট বাজারের কেয়া খাবার হোটেলের সামনে তুষার (২৭) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করতে গেলে তার সহযোগীরা সিআইডি পুলিশের চার সদস্যের উপর হামলা চালায়। আহতদের মধ্যে দুইজন সাব-ইন্সপেক্টর, একজন এএসআই ও একজন কনস্টেবল।
সিআইডি সূত্র জানায়, এসআই হাবিব, এসআই তরিকুল ইসলাম, এএসআই মো. জাহিদ হোসেন ও কনস্টেবল শহিদুল ইসলাম অভিযানে অংশ নেন। রামনগর ইউনিয়নের রাজারহাট এলাকার বাসিন্দা ও ছাত্রলীগের ক্যাডার মাসুদ রানার ছেলে তুষারকে আটক করা হলে তার চিৎকারে সহযোগীরা হামলা চালায়। স্থানীয়রা ‘ভুয়া পুলিশ’ সন্দেহে দলটিকে ঘিরে ধরে। কনস্টেবল শহিদুল ইসলাম গুরুতর আহত হন এবং পরে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযানের সময় তুষারকে সহযোগীরা ছিনিয়ে নেয়। ঘটনাস্থল থেকে আটক শাওন (২১)’কেও পরে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় সিআইডি পুলিশের পক্ষ থেকে যশোর কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা দায়ের হয়েছে। সিআইডি পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি) সিদ্দিকা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, তুষার ও তার চক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালাচ্ছে। স্থানীয়রা এসব অপকর্মের কোন প্রতিবাদ করতে পারে না। সচেতন মহলের দাবি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD