• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

সালথায় ফেনসিডিল ও ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার

Muntu Rahman / ২৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

সালথা ফরিদপুর প্রতিনিধি:

 

ফরিদপুরের সালথায় প্রক পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে – র‍্যাব ১০। এর একটি চৌকস দল। আজ বুধবার (২৭ আগস্ট) বিকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর হোগলাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনসিডিল ও ৭ পিস ইয়াবাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ফরিদপুর কোতোয়ালি থানার, শুভারামপুর এলাকার ফরহাদ হোসেনের ছেলে, মো’ নিলয় ইসলাম তাসির (২২) ও জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ জামিল আহমেদ হযরত (২৪) এর আগে, মঙ্গলবার ভোররাতে একই এলাকায় আর একটি অভিযান চালিয়ে ৬৯ বোতল সাইনসিডিল সহ আরো ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতারা হলেন, কোতোয়ালি থানার কাপাসপুর তালতলা এলাকার নুরুজ্জামান মাঝির ছেলে মোঃ সাব্বির মাঝি (৩০) ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার কয়া গ্রামের মৃত মহর আলী মুন্সির ছেলে মোঃ আমিনুল ইসলাম বুলবুল (৪২)। অভিযানে তাদের ব্যবহারিত একটি মোটরসাইকেল ও জব্দ করা হয়।

ফরিদপুর র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসা বাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে র‍্যাব -১০ এর অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD