• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপগঞ্জে ১৮ মামলার সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ও তার ৩ সহযোগী গ্রেফতার সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৩৫ বোতল স্কাফসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মদ,বিয়ার স্কারাফ ও গাঁজাসহ বিজয়নগরে বিপুল মাদকদ্রর জব্দ ১ নারী গ্রেফতার শায়েস্তাগঞ্জ উপজেলা সার ডিলার নিয়োগ যাচাই-বাছাই ও বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও মনিটরিং কমিটির সদস্য পলাশ ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা লালপুরে ১০৬ ইয়াবাসহ পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩ কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্তসহ মোট ৭ জন আসামী গ্রেফতার জেলা পুলিশ সুপার ওমর ফারুক বলেছেন: বটিয়াঘাটায় ‘হয় পুলিশ থাকবে, নয় মাদক থাকবে’ কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা পুলিশ ১০০ কেজি গাঁজা উদ্ধার প্রাইভেটকার জব্দ চালক পলাতক

সাপ্তাহিক কুষ্টিয়া মুখ পত্রিকার প্রতিনিধি সম্মেলন

Montu Rahman / ২৯২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

ভেড়ামারা প্রতিনিধি –

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কুষ্টিয়া অঞ্চলের বহুল প্রচারিত “মুক্তচিন্তার অগ্রদূত” সাপ্তাহিক কুষ্টিয়া মুখ পত্রিকার প্রতিনিধি সম্মেলন। পত্রিকাটির বার্তা, বানিজ্যিক এবং সম্পাদকীয় কার্যালয় ভেড়ামারা থানার সামনে ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্ট সংলগ্ন স্থানে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক মানবজমিন পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি এবং ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়’র সভাপতি শাহ্ জামাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা। বক্তব্য রাখেন, ভেড়ামারার সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম, কুষ্টিয়ার মুখ পত্রিকার সাহিত্য সম্পাদক, কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি আসমান আলী।
কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহ্ জামাল বলেন, সংবাদপত্র কে সমাজের দর্পণ বলা হয়। আর সাংবাদিকরা হলো সেই দর্পনের কারিগর। আপনাদের লিখনী শক্তি দিয়ে কুষ্টিয়ার মুখ সেই দায়িত্ব পালন করতে চাই। সমাজের নানা অসঙ্গতি, জনগণের সুবিধা ও অসুবিধা গুলো, নিপীড়িত মানুষের দুঃখ কষ্ট দুর্ভোগ সুচারুরূপে তুলে ধরবে কুষ্টিয়ার মুখ।
প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক নোমান জহির রাজা, মোঃ মনিরুল ইসলাম (মিরপুর), স্টাফ রিপোর্টার এস এম রওনক, শামিমুল হক শামীম, জহিরুল কবীর নবীন, রিপন আহমেদ , সরোয়ার হোসেন, সাজেদুর রহমান নয়ন, আশিক মাহমুদ, ইলিয়াস হুসাইন খোকন, দৌলতপুর প্রতিনিধি মুসাবুল হক, মোঃ হাসানুজ্জামান কাঁকন, সাইফুল ইসলাম, মিরপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন, তুহিনুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD