• বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​ চট্টগ্রামের লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে বাঁশখালীর এক কলেজ ছাত্রী নিহত এবং একজন আহত হয়েছে। “র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জের বন্দর হতে অবৈধ মাদকদ্রব্য সহ ৪২০ বোতল স্কাফ উদ্ধার কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ দৌলতপুর উপজেলা তাঁতী দলের জরুরী সভা নওগাঁর কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’ শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্ন ভেড়ামারার সেবায় পাশে থাকতে চান সুমন বিশ্বাস, দোয়া ও সমর্থন কামনা

শোকাবহ আগস্ট উপলক্ষে নোবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

Muntu Rahman / ৪১৩ Time View
Update : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

শোকাবহ আগস্ট উপলক্ষে নোবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

কাউছার আহমেদ, নোবিপ্রবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসি বিভাগের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়টির মেডিকেল সেন্টারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

এ সময় উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভূঞা, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন, ডেপুটি চীফ মেডিকেল অফিসার (চলতি দায়িত্ব) ডাঃ ইসমত আরা পারভীনসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে সহযোগিতা করেছে নোবিপ্রবি মেডিকেল সেন্টার ও সন্ধানী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ইউনিট।

রক্তদান কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধুর অবদান চির অম্লান হয়ে থাকবে। তিনি একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের জন্ম দিয়েছেন। শোকের এই মাসে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি ও তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD